বিসিএস (পুলিশ) ক্যাডারের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে সরকার। আজ বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ৪৩তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তাদের সিভিল সার্ভিস নিয়োগবিধি অনুযায়ী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ।
চাকরি হারানো কর্মকর্তারা হলেন—সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ এবং তাহমিদ আহমেদ। তবে অপসারণের নির্দিষ্ট কারণ প্রজ্ঞাপনে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।

