বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। আজ ২৬ মার্চ (বৃহস্পতিবার) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এই শুভকামনা প্রকাশ করে।
বার্তায় বলা হয়, বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি পাকিস্তানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়। পোস্টে আরও উল্লেখ করা হয়, দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী ও সহযোগিতামূলক হবে—এমন প্রত্যাশাও করছে ইসলামাবাদ।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা দিবস বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস হামলার পরপরই স্বাধীনতার ঘোষণা আসে, যা পরবর্তীতে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্মের পথ তৈরি করে।

