Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজশাহী মেডিকেলে আইসিইউ সংকট তীব্র: দুই সপ্তাহে প্রাণ গেল ৪৪ শিশুর
    বাংলাদেশ

    রাজশাহী মেডিকেলে আইসিইউ সংকট তীব্র: দুই সপ্তাহে প্রাণ গেল ৪৪ শিশুর

    এফ. আর. ইমরানমার্চ 26, 2026Updated:মার্চ 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) শিশুদের জন্য আইসিইউ সুবিধার তীব্র ঘাটতির কারণে গত দুই সপ্তাহে ৪৪ শিশুর মৃত্যু হয়েছে। সংকটাপন্ন অবস্থায় থেকেও আইসিইউতে ভর্তি হতে না পারাই এই মৃত্যুর প্রধান কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি মার্চের ১০ থেকে ২৪ তারিখের মধ্যে এসব শিশুর মৃত্যু ঘটে। আইসিইউতে শয্যা না থাকায় তারা ভর্তি হতে পারেনি।

    রামেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল জানান, হাসপাতালে মোট ৪০টি আইসিইউ শয্যা থাকলেও শিশুদের জন্য নির্ধারিত মাত্র ১২টি। এর বিপরীতে প্রতিদিন ৩০ থেকে ৪০ জন শিশুকে অপেক্ষায় থাকতে হয়। অনেক সময় এই সংখ্যা আরও বেড়ে যায়—কখনও ৪০-এর বেশি শিশুও ভর্তি হওয়ার অপেক্ষায় থাকে। তিনি বলেন, আইসিইউতে ভর্তি প্রয়োজন এমন সব রোগীই গুরুতর অবস্থায় থাকে। ফলে কার আগে চিকিৎসা দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। অপেক্ষমাণ অবস্থাতেই প্রতিদিন শিশুমৃত্যুর ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

    এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু রাজশাহী বিভাগ নয়—রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকেও গুরুতর শিশু রোগীদের এখানে পাঠানো হয়। ফলে বিদ্যমান সক্ষমতার তুলনায় রোগীর চাপ কয়েকগুণ বেড়ে গেছে।

    হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম বলেন, শিশুদের দুটি ইউনিটে বর্তমানে প্রায় ৭৫০ জন রোগী ভর্তি রয়েছে, যেখানে মোট শয্যা মাত্র ১৬০টি। এই বিপুল রোগীর অন্তত ৫ শতাংশের আইসিইউ প্রয়োজন হয়, যা দৈনিক ৩৫ থেকে ৪০ জনের সমান। কিন্তু সে তুলনায় শয্যা রয়েছে খুবই কম।

    সংকট নিরসনে নতুন উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি। হাসপাতালের নতুন পাঁচতলা ভবনে ৫০ শয্যার একটি আইসিইউ কমপ্লেক্স তৈরি করা হয়েছে। তবে জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে এটি এখনো চালু করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে নবজাতকদের জন্য ২০ শয্যার একটি বিশেষ আইসিইউ চালুর পরিকল্পনা রয়েছে।

    অন্যদিকে রাজশাহী নগরীর টিবি পুকুর এলাকায় নির্মিত ২০০ শয্যার ‘রাজশাহী শিশু হাসপাতাল’ এখনো চালু হয়নি। আধুনিক আইসিইউ সুবিধাসহ ভবনটি প্রস্তুত থাকলেও জনবল ও সরঞ্জামের অভাবে এটি ব্যবহারের বাইরে রয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত এই হাসপাতাল চালু করা গেলে শিশুদের এমন অকাল মৃত্যু অনেকাংশে কমানো সম্ভব হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত আইসিইউ শয্যা বৃদ্ধি, জনবল নিয়োগ এবং নতুন স্থাপনাগুলো চালু করা না গেলে এই সংকট আরও গভীর হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    এলপিজি গ্যাস আমদানি সহজ করতে নতুন সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংক

    মার্চ 26, 2026
    শিক্ষা

    শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নিয়ে জরুরি নির্দেশনা জারি

    মার্চ 26, 2026
    অর্থনীতি

    আসছে ৯ লাখ কোটি টাকার বাজেট, কর্মসংস্থান-মূল্যস্ফীতিতে জোর

    মার্চ 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.