Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বায়তুল মোকাররমের নতুন খতিব কে অভিনন্দন জানালেন শায়খ আহমাদুল্লাহ
    বাংলাদেশ

    বায়তুল মোকাররমের নতুন খতিব কে অভিনন্দন জানালেন শায়খ আহমাদুল্লাহ

    হাসিব উজ জামানঅক্টোবর 19, 2024Updated:অক্টোবর 20, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের খ্যাতনামা ইসলামী আইন ও হাদিস বিশারদ মুফতি আবদুল মালেক। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সরকারের উচ্চ পর্যায়ে এ নিয়োগ অনুমোদিত হয়। পরদিন শুক্রবার (১৮ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

    মুফতি আবদুল মালেকের খতিব হিসেবে নিযুক্তির খবরে ইসলামী অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি শুক্রবার সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে নতুন খতিবকে অভিনন্দন জানান। শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, “জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিযুক্ত হয়েছেন দেশের বিশিষ্ট আলেম মাওলানা আবদুল মালেক হাফিজাহুল্লাহ। তিনি হাদিস-শাস্ত্রের পণ্ডিত এবং অত্যন্ত বিনয়ী একজন মানুষ।”

    মুফতি আবদুল মালেকের প্রতি তাঁর শুভকামনা জানিয়ে শায়খ আহমাদুল্লাহ আরও লেখেন, “মহান আল্লাহ তাকে ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখার এবং দল-মত-গোষ্ঠী নির্বিশেষে সব মুসলিমের জাতীয় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার তাওফিক দান করুন।”

    মুফতি আবদুল মালেক একজন স্বনামধন্য আলেম, যিনি দেশ-বিদেশের নানা স্বনামধন্য প্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদিস এবং ফিকহের ওপর উচ্চতর শিক্ষা অর্জন করেছেন। তাঁর বিনয়, গভীর জ্ঞান এবং ধর্মীয় নেতৃত্বগুণ ইসলামী অঙ্গনে ব্যাপকভাবে স্বীকৃত।

    বায়তুল মোকাররমের খতিব হিসেবে তার এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইসলামী চিন্তাবিদ ও সাধারণ ধর্মপ্রাণ মানুষেরা আশা করছেন, নতুন খতিব তার দায়িত্ব পালনে ইসলামের সুমহান আদর্শকে সবার মাঝে প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    নগদ টাকা ও স্বর্ণালংকার বহনের জন্য ডিএমপির এসকর্ট সার্ভিস চালু

    মার্চ 15, 2026
    বাংলাদেশ

    ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

    মার্চ 15, 2026
    বাংলাদেশ

    ৭ এপ্রিলেই শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং

    মার্চ 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.