Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফারুকীর সিদ্ধান্তে শিল্পকলা একাডেমি নতুন সংকটে
    বাংলাদেশ

    ফারুকীর সিদ্ধান্তে শিল্পকলা একাডেমি নতুন সংকটে

    নাহিদমার্চ 2, 2025Updated:মার্চ 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের পদত্যাগের ঘটনাটি সাংস্কৃতিক অঙ্গনে একটি নতুন আলোচনা শুরু করেছে। এর পেছনে অন্যতম কারণ হিসেবে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। শিল্পকলা একাডেমি থেকে ফারুকী টাকা চেয়েছিলেন, তবে কোনো রকম কাগজপত্র ছাড়াই। এই ধরনের অনৈতিক আবদারে রাজি না হওয়ায় সৈয়দ জামিল আহমেদ প্রতিষ্ঠানটির মহাপরিচালকের পদ ছাড়েন। তবে ফারুকী এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, এটি সত্য নয়। এ ঘটনা দেশের সাংস্কৃতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

    গত শুক্রবার নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে সৈয়দ জামিল আহমেদ আচমকা পদত্যাগের ঘোষণা দেন। যা উপস্থিত সবাইকে হতবাক করে। তিনি মঞ্চে থাকা অবস্থায় শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন। নিজের বক্তব্যে তিনি সরাসরি ফারুকীর বিরুদ্ধে অভিযোগ তোলেন। যেখানে বলা হয় যে, উপদেষ্টা শিল্পকলা একাডেমিতে ‘অযাচিত হস্তক্ষেপ’ করেছেন।

    জামিল আহমেদ আরও জানান, ১০ থেকে ১৫ দিন আগে ফারুকী তার কাছে একটি চেক চেয়েছিলেন। তবে কোনো রকম চিঠিপত্র ছাড়াই। তিনি বলেন, “চিঠি ছাড়া টাকা দেওয়া সম্ভব নয়”। পরে ফারুকী তাকে বলেন, “আমি আপনাকে শ্রদ্ধা করেছি অনেক, আর করব না।”

    এরপর সৈয়দ জামিল চারটি শর্তের ভিত্তিতে পদত্যাগের ঘোষণা দেন। প্রথম শর্ত ছিল, শিল্পকলা একাডেমি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ ছাড়া কাজ করতে পারবে। দ্বিতীয় শর্ত ছিল, একাডেমি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে চলতে হবে। তৃতীয় শর্ত ছিল, মন্ত্রণালয় থেকে কোনো ‘ফোকাল পয়েন্ট’ থাকবে না এবং চতুর্থ শর্ত ছিল, শিল্পকলা একাডেমির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া। জামিল আহমেদ বলেছিলেন, “শিল্পকলা একাডেমি আইন অনুযায়ী একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিন্তু মন্ত্রণালয় তা মানছে না।”

    এদিকে ফারুকী এসব অভিযোগ নাকচ করে বলেছেন, “জামিল ভাইয়ের অনেক কথাই মিথ্যা। তার বক্তব্য পরিস্থিতির হতাশা থেকে এসেছে।” তিনি আরও বলেন, “সরকারি প্রতিষ্ঠানে কাজ করার জন্য যে ধরনের ধৈর্য এবং ব্যবস্থাপনা দক্ষতা লাগে। তা জামিল আহমেদ প্রদর্শন করতে পারেননি।”

    শিল্পকলা একাডেমির পদত্যাগের পর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিত্বরা প্রতিক্রিয়া জানিয়েছেন। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ বলেছেন, “এটি দুঃখজনক ঘটনা, তবে আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হবে এবং সমাধান আসবে।” নাট্যকার মাসুম রেজা বলেন, “এখনও বিষয়টি পর্যবেক্ষণ করছি। তবে যেটি শিল্পকলা ও থিয়েটারের জন্য ভালো হবে সেটাকেই সমর্থন করব।”

    অন্যদিকে, মোহাম্মদ আলী হায়দার নাট্যদল বটতলার ক্রিয়েটিভ ডিরেক্টর। তিনি মনে করেন, “যদি টাকা চাওয়ার ঘটনা সত্য হয়, তবে সংস্কৃতি উপদেষ্টার পদে থাকার কোনো যোগ্যতা নেই। এটি তদন্ত হওয়া উচিত।”

    এই পরিস্থিতিতে, আজ রোববার শিল্পকলা একাডেমির সচিব এবং পরিচালকদের সঙ্গে বৈঠক করবেন উপদেষ্টা ফারুকী ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব। চলমান কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত নিতে আরও কিছু সময় লাগবে।

    এদিকে, পদত্যাগপত্র এখনও মন্ত্রণালয়ে গৃহীত হয়নি এবং জনপ্রশাসন মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত নেবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাড়ে ৪ বছরের সাজা এড়াতে ৩২ বছরের পলাতক জীবন

    মার্চ 17, 2026
    বাংলাদেশ

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

    মার্চ 17, 2026
    বাংলাদেশ

    ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.