Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের পণ্য কিভাবে যাচ্ছে ইসরায়েলে?
    বাংলাদেশ

    বাংলাদেশের পণ্য কিভাবে যাচ্ছে ইসরায়েলে?

    নাহিদএপ্রিল 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশের পণ্য কিভাবে যাচ্ছে ইসরায়েলে?
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বেলফোর ঘোষণার মাধ্যমে ১৯১৭ সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পথ তৈরি হয়। এরপর ১৯৪৮ সালে ফিলিস্তিনের জমি দখল করে জন্ম নেয় ইসরায়েল।

    পশ্চিমা দেশের সমর্থনে দেশটি গত আট দশক ধরে ফিলিস্তিনিদের ওপর চালিয়ে আসছে দমন–পীড়ন। দখল করেছে গাজা। ২০২৩ সালের অক্টোবর থেকে একের পর এক বোমা হামলায় ধ্বংস করেছে রাফাসহ বহু এলাকা।

    এখনও মৃত্যুপুরীতে পরিণত হয়ে আছে ওইসব অঞ্চল। এই বর্বরতার কারণে ইসরায়েলকে এখনো স্বীকৃতি দেয়নি বাংলাদেশ। দেশটির সঙ্গে নেই কোনো কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্কও। তবুও গত দেড় দশকে বাংলাদেশ থেকে ইসরায়েলে পণ্য গেছে প্রায় ১৩ লাখ ডলারের। এই তথ্য দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো—ইপিবি। তাদের হিসাব বলছে, রপ্তানিকৃত পণ্যের বড় অংশই ওষুধ। তালিকায় আছে তৈরি পোশাক ও আসবাবপত্রও।

    তবে প্রশ্ন উঠেছে—সম্পর্ক না থাকলেও কীভাবে পণ্য যাচ্ছে ইসরায়েলে?

    বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন, ইসরায়েলের কিছু ক্রেতা বাংলাদেশ থেকে পণ্য কেনেন ঠিকই, তবে সরাসরি নয়। তৃতীয় কোনো দেশের মাধ্যমে তারা পণ্য নিয়ে থাকেন। তিনি আরও বলেন, ইপিবির কাছ থেকে জানতে হবে, রপ্তানির হিসাব ইসরায়েলের নামে কীভাবে দেখানো হয়েছে।

    এ নিয়ে কথা বলেছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, অনেক ক্রেতা বাংলাদেশ থেকে পণ্য কেনেন বিভিন্ন গন্তব্যের জন্য।

    ইসরায়েল তাদের লক্ষ্য হলে, এখান থেকেই তা ঠিক করে রাখা হয়। ইপিবির হিসাব অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় ইসরায়েলে। রপ্তানির পরিমাণ ছিল সোয়া ছয় লাখ ডলার। পণ্যগুলোর মধ্যে ছিল তৈরি পোশাক এবং যক্ষা, ম্যালেরিয়া, কুষ্ঠ রোগের ওষুধ ও ভ্যাকসিন। তবে বাংলাদেশ ইসরায়েল থেকে কোনো পণ্য আমদানি করেছে কি না, সে তথ্য ইপিবির কাছে নেই।

    জাতিসংঘের বাণিজ্য বিষয়ক সংস্থা ইউএন কম ট্রেড বলছে, গত দেড় দশকে বাংলাদেশ ইসরায়েল থেকে আমদানি করেছে প্রায় ৩৮ লাখ ডলারের পণ্য।

    বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের মধ্যে কোনো সম্পর্ক নেই। তারপরও পণ্য যাচ্ছে। এটা নিয়ে এখনই স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া দরকার।

    খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এই লেনদেনগুলো সরকার কীভাবে দেখবে, তা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি এবং রপ্তানিকারকদের মধ্যে আলোচনা হওয়া উচিত।

    এদিকে, একই সময়ে ফিলিস্তিনে রপ্তানি হয়েছে প্রায় সাড়ে চার লাখ ডলারের পণ্য। এর বড় অংশই ছিল তৈরি পোশাক। ইসরায়েলকে স্বীকৃতি না দিলেও সেখানকার বাজারে পণ্য যাচ্ছে বাংলাদেশ থেকে।

    এটা কি ভুল, নাকি কৌশলগত সিদ্ধান্ত—সে প্রশ্ন এখন সামনে আসছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ পুলিশ সদর দপ্তরের

    মার্চ 16, 2026
    বাংলাদেশ

    জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৮টা ৩০ মিনিটে

    মার্চ 16, 2026
    বাংলাদেশ

    ১৫ কার্যদিবসে ব্রডশিটের জবাব না দিলে এমপিও স্থগিতের হুঁশিয়ারি

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.