Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইতালির সঙ্গে বৈধ অভিবাসন নিয়ে সমঝোতা স্মারক সই
    বাংলাদেশ

    ইতালির সঙ্গে বৈধ অভিবাসন নিয়ে সমঝোতা স্মারক সই

    এফ. আর. ইমরানমে 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বৈধ অভিবাসন উৎসাহিত করা এবং মানবপাচার প্রতিরোধে ইতালির সঙ্গে “মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি” বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ।

    মঙ্গলবার (৬ মে) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এবং বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

    ড. আসিফ নজরুল জানান, ইতালির সঙ্গে এটাই প্রথম অভিবাসন-সংক্রান্ত সমঝোতা। তিনি বলেন, “আমরা চাই বৈধ পথে কর্মীরা ইতালিতে গমন করুন, সম্মানজনক কর্মসংস্থান ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত হোক।” তিনি জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ছয়টি অভিবাসন চুক্তি সই হয়েছে, যার মূল লক্ষ্য ইউরোপমুখী বৈধ অভিবাসন বৃদ্ধি এবং অবৈধ প্রবাহ বন্ধ করা।

    তিনি আরও জানান, ইতালি সিজনাল ও নন-সিজনাল উভয় ক্যাটাগরিতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী। যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যারা প্রতিবছর বৈঠক করবে। এ ছাড়া বাংলাদেশি কর্মীদের ইতালির ভাষা শিক্ষায় সহায়তা করতে ইতালিকে অনুরোধ করা হয়েছে।

    উপদেষ্টা আরও বলেন, “আমরা চাই ইতালিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ হোক। পাশাপাশি অভিবাসনের দিক থেকে বাংলাদেশ যেন ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাদ পড়ে, সে অনুরোধও করেছি।”

    কর্মী নিয়োগের সংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, ইতালিতে কর্মী পাঠানোর জন্য বর্তমানে যে কোটা রয়েছে তা বাড়ানোর বিষয়ে ইতালি ইতিবাচক বিবেচনায় রয়েছে।

    ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। আমরা সবসময় বৈধ পথে শ্রমিকদের প্রবেশে উৎসাহ দিয়ে আসছি। এই সমঝোতা দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় করবে।”

    বাংলাদেশ থেকে ইউরোপে বৈধ অভিবাসনের নতুন দিগন্ত উন্মোচনে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা

    মার্চ 15, 2026
    বাংলাদেশ

    ঈদ ও বোরো মৌসুম সামনে রেখে জ্বালানি তেলে রেশনিং বাতিল

    মার্চ 15, 2026
    বাংলাদেশ

    দুই দশক পর দিনাজপুরে নানা–নানির কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

    মার্চ 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.