Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৩৫ কোটির মাঝে প্রায় ১১ কোটি বইয়ের মধ্যেই সমস্যা
    বাংলাদেশ

    ৩৫ কোটির মাঝে প্রায় ১১ কোটি বইয়ের মধ্যেই সমস্যা

    ইভান মাহমুদজুন 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাঠ্যবইয়ে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সারা দেশের শিক্ষার্থীরা সময়মতো পাঠ্যবই পেলেও বইয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিকের বইয়ে নিম্নমানের কাগজ ব্যবহার করায় অনেক ক্ষেত্রে ছাপা অস্পষ্ট হয়েছে। বাঁধাইয়ের কাজটাও যথাযথ হয়নি। ফলে এ বই কত দিন টিকবে তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকেরা।

    জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), দাতাদের মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও একটি বেসরকারি প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে পাঠ্যবইয়ের মান যাচাই শুরু করেছে।

    এডিবির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম পাঠ্যবইয়ের মান যাচাইয়ের জন্য ভারতের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও এডিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    এনসিটিবির দায়িত্বপ্রাপ্ত বেসরকারি একটি প্রতিষ্ঠানও এ পর্যন্ত ১০০টি উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে নিম্নমানের কাগজে ঝাপসা বই ছাপার প্রমাণ পেয়েছে।

    বানান ভুল, শব্দ বিভ্রাট, লেখায় অসংগতি দেখা গেছে। বিশেষ করে বাংলা ও ইংরেজি বইয়ে গ্রামার এবং বাক্য গঠনে ত্রুটি, ছবির গুণগত মান খারাপ, অনেক বইয়ে ছবি অস্পষ্ট হয়ে গেছে বা ভুলভাবে মুদ্রিত হয়েছে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ছবি গুরুত্বপূর্ণ। তাই এটি বড় সমস্যা, বাঁধাইয়ের ত্রুটি, বই খুললেই পৃষ্ঠা খুলে যাচ্ছে! কিছু বইতে পৃষ্ঠা অনুপস্থিত বা একই পৃষ্ঠা একাধিকবার মুদ্রিত।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২৫ সালের শুরুতে প্রায় ৩৫ কোটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১১ কোটি বইয়ে সমস্যা ধরা পড়েছে, যা মোট বইয়ের ৩৩ শতাংশের মতো।

    প্রতিটি শিক্ষাবর্ষের শুরুতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ একটি মহৎ উদ্যোগ হলেও, বইয়ের মান নিয়ে প্রশ্ন উঠলে তার প্রভাব পড়ে শিক্ষার্থীদের শেখার উপর। তাই শুধুমাত্র বই বিতরণ নয়, এর মান নিশ্চিত করাও জরুরি দায়িত্ব।

     

    বই
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ১৫ কার্যদিবসে ব্রডশিটের জবাব না দিলে এমপিও স্থগিতের হুঁশিয়ারি

    মার্চ 16, 2026
    বাংলাদেশ

    স্থানীয় সরকার ইনস্টিটিউট ও সমবায় অধিদপ্তরে নতুন মহাপরিচালক

    মার্চ 16, 2026
    বাংলাদেশ

    ঈদে স্বাস্থ্যসেবা সচল রাখতে ১৬ দফা নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.