Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সাত ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি
    বাংলাদেশ

    সাত ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

    নাহিদআগস্ট 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    একসঙ্গে বরখাস্ত ১৪ পুলিশ কর্মকর্তা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুলিশের ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

    পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—এপিবিএনের ডিআইজি মো. আলী হোসেন ফকির, এসবির ডিআইজি জি এম আজিজুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সরওয়ার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. মোস্তফা কামাল, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রেজাউল করিম এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার ৯ অক্টোবর ২০২৪ তারিখের নির্দেশনা অনুযায়ী সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নবসৃষ্ট সাতটি সুপারনিউমারারি পদের বিপরীতে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

    এতে আরও উল্লেখ করা হয়েছে, এসব পদে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। পদ সৃজনের তারিখ থেকে এর মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ঈদের ছুটিতেও মিরপুর চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়

    মার্চ 22, 2026
    বাংলাদেশ

    মধ্যপ্রাচ্য সংকটেও চট্টগ্রাম বন্দরে এসেছে জ্বালানিবাহী ২৫ জাহাজ

    মার্চ 22, 2026
    বাংলাদেশ

    জলাশয়ে পড়ে ছিল গলা ও হাতে রশি বাধা মুদি- বিকাশ ব্যবসায়ীর লাশ

    মার্চ 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.