ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। একই সঙ্গে আরো দুই হাজার জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে বলেও তিনি জানিয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এই তথ্য জানান।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, আসন্ন নির্বাচনকে রোল মডেল হিসেবে আয়োজন করতে চায় সরকার এবং সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও হুঁশিয়ারি দেন, নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
লটারির মাধ্যমে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন করা হবে—এমন তথ্য সঠিক নয় বলেও সাংবাদিকদের জানান সিনিয়র সচিব।

