Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সব সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা স্থগিত
    বাংলাদেশ

    সব সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা স্থগিত

    হাসিব উজ জামানUpdated:অক্টোবর 14, 2025অক্টোবর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে দেশের শিক্ষক সমাজ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ অক্টোবর) সারাদেশের সব সরকারি কলেজে একযোগে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান সব সরকারি ও বেসরকারি কলেজের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

    দিনভর কলেজগুলোতে দেখা গেছে, শিক্ষকরা কালো ব্যাজ পরে অবস্থান কর্মসূচি পালন করছেন। এটি আয়োজন করেছে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষক সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। সোমবার (১৩ অক্টোবর) রাতে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

    বিবৃতিতে ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। সংগঠনটি দাবি জানিয়েছে, টিচার্স লাউঞ্জে ভাঙচুর এবং শিক্ষক লাঞ্ছনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

    সংগঠনটির নেতারা বলেছেন, “শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক সম্মানের; সেখানে হামলা বা অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক সৃষ্টি করে এবং রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থাকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়।”

    ঘটনার সূত্রপাত সোমবার সকাল থেকে। ওই দিন ঢাকা কলেজ প্রাঙ্গণে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ বাস্তবায়নের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা পদযাত্রা শুরু করলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা দেখা দেয়। এক পর্যায়ে এক শিক্ষার্থী শিক্ষককে উদ্দেশ করে ‘দালাল’ মন্তব্য করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষকরা ওই শিক্ষার্থীকে কমনরুমে নিয়ে গেলে তার সহপাঠীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং প্রশাসনিক ভবন ঘেরাও করে। পরে তাকে ছাড়িয়ে নেওয়ার পর পরিস্থিতি আরও অস্থির হয়ে ওঠে।

    এই ঘটনার পর থেকেই শিক্ষক সমাজে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। অনেকে এটিকে শিক্ষকদের মর্যাদায় সরাসরি আঘাত হিসেবে দেখছেন। শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা স্পষ্ট বার্তা দিয়েছেন—শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রয়োজন হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে প্রস্তুত।

    দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকায় এমন ঘটনার পর শিক্ষক মহলের একটাই দাবি—অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    তেল ও গ্যাসের ঘাটতিতে বাড়ছে লোডশেডিং

    এপ্রিল 6, 2026
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, জ্বালানি নিরাপত্তার আশ্বাস

    এপ্রিল 6, 2026
    বাংলাদেশ

     অধস্তন আদালত চলবে সকাল ৯:৩০ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত

    এপ্রিল 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.