Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু
    বাংলাদেশ

    তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু

    এফ. আর. ইমরানUpdated:নভেম্বর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার (৯ নভেম্বর) থেকে সহকারী শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হয়েছে। দশম গ্রেডসহ তিন দফা দাবিতে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। একই সঙ্গে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।

    গত শনিবার শাহবাগে প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশি লাঠিপেটা, কাঁদানে গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে শতাধিক শিক্ষক আহত হন।

    শিক্ষকেরা অভিযোগ করেছেন, পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, শিক্ষকেরা বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোলে তাঁদের ছত্রভঙ্গ করতে হয়েছিল। হামলার পর নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

    শিক্ষকরা দাবি করছেন—সহকারী শিক্ষকের পদ ১০ম গ্রেডে উন্নীতকরণ, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান। বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পান। কিছুদিন আগে প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেড থেকে রিটের মাধ্যমে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট প্রাথমিক বিদ্যালয় ১ লাখ ১৪ হাজার ৬৩০টি, যার মধ্যে সরকারি বিদ্যালয় ৬৫ হাজার ৫৬৭টি। সরকারি-বেসরকারি সব মিলিয়ে প্রাথমিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই কোটি, যার মধ্যে এক কোটি শিক্ষার্থী সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত।

    সরকারি সূত্র বলছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করারও পরিকল্পনা করছে। এই প্রক্রিয়া বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে দশম গ্রেডে উন্নীতকরণের পথ আরও সুগম হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, জ্বালানি নিরাপত্তার আশ্বাস

    এপ্রিল 6, 2026
    বাংলাদেশ

     অধস্তন আদালত চলবে সকাল ৯:৩০ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত

    এপ্রিল 6, 2026
    বাংলাদেশ

    মানবাধিকার কমিশনে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট

    এপ্রিল 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.