Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১১ মাসে নতুন করে প্রবেশ করেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা
    বাংলাদেশ

    ১১ মাসে নতুন করে প্রবেশ করেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা

    এফ. আর. ইমরাননভেম্বর 14, 2025Updated:নভেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রোহিঙ্গা
    রোহিঙ্গা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউএনএইচসিআরের প্রতিবেদন—

    চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশে নতুন করে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। এর ফলে ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মোট নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ জনে।

    প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত নতুন আগত রোহিঙ্গার সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৫১। অর্থাৎ এক মাসে নতুনভাবে ২ হাজার ৯৮৯ জন রোহিঙ্গা নিবন্ধিত হয়েছে। ২০২৪ সাল থেকে রাখাইন রাজ্যে সংঘাত ও নির্যাতনের কারণে রোহিঙ্গারা বাংলাদেশে নিরাপত্তা খুঁজছে।

    ইউএনএইচসিআর জানিয়েছে, নতুন আগতদের মধ্যে ৭৮ শতাংশ নারী ও শিশু, ১২ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি। মোট জনসংখ্যার মধ্যে ৫২ শতাংশ নারী এবং ৪৮ শতাংশ পুরুষ।

    ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে গণহত্যা শুরু করলে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে ১৯৯০-এর দশক থেকে মিয়ানমার সরকারের নির্যাতন এড়াতে তিন লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছিল।

    মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষের তীব্রতার কারণে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, প্রতি মাসে গড়ে ছয় হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে।

    কক্সবাজারের উখিয়া-টেকনাফের সরকারি আট হাজার একর বনভূমিজুড়ে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। সেখানে বর্তমানে ২ লাখ ৩৬ হাজার ৭৯১টি পরিবারের মধ্যে মোট ১১ লাখ ৪৩ হাজার ৯৬ রোহিঙ্গা বসবাস করছে। প্রতি বছর ক্যাম্পগুলোয় কমপক্ষে ৩০ হাজার শিশু জন্ম নিচ্ছে, যা দৈনিক গড়ে ৮২টি শিশু ভূমিষ্ঠ হওয়ার সমতুল্য।

    অব্যাহত অনুপ্রবেশের কারণে কক্সবাজারে স্থান সংকুলান, পরিবেশের অবনতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হচ্ছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, রোহিঙ্গা সহায়তা হ্রাস বা বন্ধ হলে কক্সবাজারের বহুমুখী সমস্যা আরো গভীর হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে ইউরোপের সমর্থন চায় ঢাকা

    মার্চ 12, 2026
    বাংলাদেশ

    বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ

    মার্চ 12, 2026
    বাংলাদেশ

    আজ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

    মার্চ 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.