Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি, স্থবির শিক্ষা কার্যক্রম
    বাংলাদেশ

    প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি, স্থবির শিক্ষা কার্যক্রম

    এফ. আর. ইমরাননভেম্বর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আজ থেকে সারাদেশের সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তিন দফা দাবিতে দেশব্যাপী তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা, যার ফলে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনার পরও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি না পাওয়ায় ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এই কর্মসূচির ডাক দিয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

    মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত। কর্মসূচি শুরুর আগের রাতে, সোমবার (২৪ নভেম্বর), সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম বলেন, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতির বাস্তবায়ন এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন—এই তিন দফা দাবির বিষয়ে বহুদিন ধরে আলোচনা হলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই বাধ্য হয়েই পূর্ণদিবস কর্মবিরতিতে যেতে হয়েছে বলে জানান তিনি।

    সাবেরা বেগম আরো বলেন, টানা তিন দিন চলবে কর্মবিরতি। এর মধ্যেও যদি কোনো অগ্রগতি না হয়, তাহলে সহকারী শিক্ষকরা বার্ষিক পরীক্ষা বর্জনের পাশাপাশি আগামী ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    একই রাতে প্রকাশিত আরেক বিবৃতিতে ঐক্য পরিষদের আহ্বায়ক শাহীনূর আকতার বলেন, সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

    তিনি জানান, গত ১ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়েও সরকার উদ্যোগ না নেওয়ায় কর্মসূচি আরো জোরদার করা ছাড়া উপায় ছিল না। দেশজুড়ে সহকারী শিক্ষকদের প্রতি তিনি আহ্বান জানান—ন্যায্য দাবি আদায়ে কর্মসূচিকে সফল করতে হবে।

    সংগঠনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দাবি পূরণ না হলে বার্ষিক পরীক্ষা বর্জন থেকে শুরু করে আগামী ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচিও শুরু হবে।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে কর্মরত শিক্ষকসংখ্যা ৩ লাখ ৮৪ হাজার। গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেড থেকে ১০তম গ্রেডে এবং ১৩তম গ্রেডের শিক্ষকদের ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয়। তবে এই সিদ্ধান্তে সহকারী শিক্ষকরা অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

    তাদের অভিযোগ, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, নার্স, কৃষি কর্মকর্তা, পুলিশের সাব-ইন্সপেক্টর এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্নাতক বা সমমানের ডিগ্রি নিয়েই ১০ম গ্রেড সুবিধা পাচ্ছেন। অথচ প্রাথমিকের সহকারী শিক্ষকরা স্নাতক ডিগ্রির পাশাপাশি সিএনএড, বিপিএড বা বিটিপিটি কোর্স সম্পন্ন করেও এখনো ১৩তম গ্রেডে অবস্থান করছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাড়ে ৪ বছরের সাজা এড়াতে ৩২ বছরের পলাতক জীবন

    মার্চ 17, 2026
    বাংলাদেশ

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

    মার্চ 17, 2026
    বাংলাদেশ

    ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.