Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১৬ মাসে ছয় মাসই ক্লাস বন্ধ, আন্দোলনে শিক্ষকেরা
    বাংলাদেশ

    ১৬ মাসে ছয় মাসই ক্লাস বন্ধ, আন্দোলনে শিক্ষকেরা

    হাসিব উজ জামাননভেম্বর 29, 2025Updated:নভেম্বর 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অন্তর্বর্তী সরকারের ১৬ মাসের মধ্যে প্রায় ছয় মাসই দেশের বিভিন্ন স্তরের শিক্ষকরা পাঠদান বন্ধ রেখে আন্দোলন করেছেন। বেতন বৃদ্ধি, গ্রেড উন্নয়ন, এমপিওভুক্তি, জাতীয়করণসহ নানা দাবিতে এই আন্দোলন চলতে থাকায় প্রায় আড়াই কোটি শিক্ষার্থী অভূতপূর্ব শিখন ঘাটতিতে পড়েছে।
    শিক্ষাবিদরা বলছেন—করোনাকালীন ক্ষতি এখনো কাটেনি, তার ওপর বারবার ক্লাস বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে এবং তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদি শিক্ষাগত সংকট।

    দশম গ্রেডসহ তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ইতিমধ্যে ৩৫ দিন পাঠদান বন্ধ রেখেছেন।
    ২৭ নভেম্বর থেকে তাদের নতুন লাগাতার কর্মবিরতি চলছে। দাবি পূরণ না হলে বার্ষিক পরীক্ষা বর্জন ও স্কুল শাটডাউনের হুঁশিয়ারিও দিয়েছেন।

    একদিন পাঠদান বন্ধ করেই প্রধান শিক্ষকদের দাবি পূরণ হওয়ায় সহকারী শিক্ষকদের মধ্যে অসন্তোষ বেড়েছে। দেশের ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটিরও বেশি শিশু পড়াশোনা করে এবং শিক্ষক সংখ্যা ৩ লাখ ৮৪ হাজারের বেশি।

    দশম গ্রেড থেকে নবম গ্রেডে বেতন উন্নীত করা, মোট চারটি দাবির জন্য সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকরা সম্প্রতি দুই দিনের বিক্ষোভ ও পাঠদান বন্ধ করেছেন।
    দাবি পূরণ না হলে ১ ডিসেম্বর থেকে দেশের ৭২১ সরকারি স্কুলে পূর্ণ শাটডাউন করবেন বলে ঘোষণা দিয়েছেন। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৫ লাখ ৭০ হাজারের বেশি।

    বাড়ি ভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করার দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা ১৪ দিন পাঠদান বন্ধ করেন।
    দীর্ঘ আলাপ–আলোচনার পর সরকার ভাতা ১৫ শতাংশে উন্নীত করেছে—যা দুই ধাপে কার্যকর হবে। এ সিদ্ধান্তে খুশি হয়ে তারা ক্লাসে ফিরলেও আন্দোলনকালে বহু শিক্ষক পুলিশি হামলায় আহত হয়ে এখনো শ্রেণিকক্ষে ফিরে যেতে পারেননি।

    মাধ্যমিক স্তরে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থী ৮৭ লাখের বেশি, আর উচ্চমাধ্যমিক স্তরে ৮ লাখের বেশি।

    স্বীকৃতিপ্রাপ্ত কিন্তু এমপিও সুবিধাবঞ্চিত প্রতিষ্ঠানের শিক্ষকরা ৪৪ দিন পাঠদান বন্ধ করে আন্দোলন করছেন।
    দেশে মোট ৯২ হাজার ৩৯২টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, যার মধ্যে ৭৩.৬ শতাংশই এখনো এমপিও সুবিধার বাইরে। এই অসমতা দূরীকরণের দাবিতেই তাদের কর্মসূচি অব্যাহত।

    স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণ ও আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবিতে শিক্ষকরা টানা ৪৭ দিন অবস্থান কর্মসূচি পালন করেছেন।
    সরকার সম্প্রতি ১ হাজার ৫১৯টি প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিওভুক্তির অনুমোদন দিয়েছে, বাকি প্রতিষ্ঠানও ধাপে ধাপে বিবেচনায় আসবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ইবতেদায়ি মাদ্রাসায় শিক্ষার্থী সংখ্যা ১৮ লাখ ৮০ হাজারের বেশি।

    দেশের সব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষক–কর্মচারীরা ৩৪ দিন পাঠদান বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন।
    ২০১৯ সালে প্রজ্ঞাপন জারির পরও ১ হাজার ৭৭২টি প্রতিষ্ঠানের ফাইল প্রক্রিয়ায় আটকে থাকায় তাদের হতাশা আরও বেড়েছে।

    শিক্ষাবিদরা মনে করেন, শিক্ষকদের অধিকাংশ দাবিই যৌক্তিক, কিন্তু সমাধানহীন আন্দোলন দীর্ঘমেয়াদি শিক্ষা সংকট তৈরি করবে।
    করোনা, অভ্যুত্থান ও বারবার ক্লাস বন্ধে শিক্ষার্থীদের মনোযোগ কমছে, শিখন ঘাটতি বাড়ছে। বিশেষত যেসব প্রতিষ্ঠানে শিক্ষকরা টানা কর্মবিরতিতে ছিলেন, সেসব শিক্ষার্থী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাড়ে ৪ বছরের সাজা এড়াতে ৩২ বছরের পলাতক জীবন

    মার্চ 17, 2026
    বাংলাদেশ

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

    মার্চ 17, 2026
    বাংলাদেশ

    ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.