দেশের ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম আবারও বাড়ানো হয়েছে। ডিসেম্বর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের নতুন খুচরা দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫৩ টাকা, যা আগের ১ হাজার ২১৫ টাকার তুলনায় ৩৮ টাকা বেশি।
একই সঙ্গে অটোগ্যাসের দামও সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, অটোগ্যাসের লিটারপ্রতি দাম ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিইআরসি এ নতুন মূল্য ঘোষণা করে। সিদ্ধান্ত অনুযায়ী নতুন দর আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এর আগে গত নভেম্বর মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা করা হয়েছিল। একইভাবে অটোগ্যাসের লিটারপ্রতি দাম ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সায় নামানো হয়েছিল।

