Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শ্রীলঙ্কায় ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ
    বাংলাদেশ

    শ্রীলঙ্কায় ত্রাণ সহায়তা পাঠালো বাংলাদেশ

    এফ. আর. ইমরানডিসেম্বর 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়ারের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে এখন পর্যন্ত ৩৩৪ জন নিহত এবং কমপক্ষে ২০০ জন নিখোঁজ রয়েছেন। এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যে বাংলাদেশ ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

    বুধবার (৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্যানুযায়ী বন্যায় ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১ লাখ ২৩ হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

    বন্ধুপ্রতিম দেশের এই মানবিক বিপর্যয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। পরিস্থিতির জরুরি অবস্থা মোকাবেলায় শ্রীলঙ্কা সরকার আন্তর্জাতিক মহলের কাছে সহায়তা চেয়ে কলম্বোর বাংলাদেশ হাইকমিশনকে বিশেষভাবে খাদ্য, ঔষধ ও অন্যান্য ত্রাণসামগ্রী পাঠানোর অনুরোধ জানায়।

    আইএসপিআর জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করে। বিমান বাহিনীর ১৫ জনের ক্রু, একজন সশস্ত্র বাহিনী প্রতিনিধি ও একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ত্রাণসামগ্রী বহন করেন। মিশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন বিমান কমডোর মোহাম্মদ সহিদুল ইসলাম।

    প্রায় ১০ টন ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, শুকনো খাবার, মশারি, টর্চ লাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লাভস, রেসকিউ হেলমেট এবং বিপুল পরিমাণ ওষুধ। মানবিক সহায়তা প্রদান শেষে একই দিনে বিমানটি দেশে ফিরবে।

    বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে, সরকারের পাঠানো এই মানবিক সহায়তা শ্রীলঙ্কার ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, আগামী দিনগুলোতে বৈশ্বিক কোনো প্রয়োজনেই বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য প্রস্তুত থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বিমানবন্দরে যাত্রীর লাগেজে মিলল ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা

    মার্চ 9, 2026
    বাংলাদেশ

    বাংলাদেশকে জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন

    মার্চ 9, 2026
    বাংলাদেশ

    দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ আলী

    মার্চ 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.