Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল আজ সন্ধ্যায়
    বাংলাদেশ

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল আজ সন্ধ্যায়

    এফ. আর. ইমরানডিসেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ঘোষণা করা হবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণার ভাষণ।

    গতকালই বিটিভি ও বেতারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়েছে। রেকর্ড করা ভাষণ আজ সন্ধ্যা ৬টায় সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

    জানা গেছে, ভোটগ্রহণ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে। এ ক্ষেত্রে ১২ ফেব্রুয়ারি ভোটের সবচেয়ে সম্ভাব্য দিন হিসেবে বিবেচনা করা হচ্ছে। কমিশন তফসিল ও ভোটগ্রহণের তারিখ নিয়ে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখছে। তবে বিকল্প দিনেও ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে।

    এদিকে, বাগেরহাট ও গাজীপুরের আসন নিয়ে গতকাল হাইকোর্টের রায় হাতে না পাওয়ায় ইসি সচিব জানিয়েছেন, আপাতত গেজেটেড ৩০০ সংসদীয় আসনের তফসিল ঘোষণা করা হবে। আদালতের রায় পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

    গতকাল বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি নিজের কার্যালয়ে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন। এরপর কমিশনাররা সিইসির রুমে বৈঠক করেন। এক কর্মকর্তা জানিয়েছেন, ভোটগ্রহণের পর রোজার আগে অন্তত এক সপ্তাহ সময় রাখতে চায় কমিশন। কারণ ভোটের দিন অনিয়ম বা স্থগিতকরণের কারণে বাকি কেন্দ্রে ভোট পুনঃনির্ধারণ করতে সময় লাগবে। এছাড়া নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সরকার গঠনের জন্যও সপ্তাহখানেক সময় প্রয়োজন।

    আগামী বছর পবিত্র রমজান ফেব্রুয়ারির ১৮ বা ১৯ তারিখে শুরু হতে পারে। তাই নির্বাচন কমিশন চাইছে, ভোট শুরুর জন্য পর্যাপ্ত সময় হাতে থাকবে। শবে বরাতের সম্ভাব্য তারিখ ৪ ফেব্রুয়ারি। সরকার সম্ভবত এর আগে নির্বাচন আয়োজন করবে না। তাই শবে বরাতের পর থেকেই ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

    দেশে আগে ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ ৬বার, বিএনপি ৪বার ও জাতীয় পার্টি ২বার সরকার গঠন করেছে। প্রথম, সপ্তম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ সংসদে আওয়ামী লীগ, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টমে বিএনপি এবং তৃতীয় ও চতুর্থে জাতীয় পার্টি বিজয়ী হয়। সংসদের মেয়াদ পাঁচ বছর হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও দ্বাদশ সংসদ পুরো মেয়াদ সম্পন্ন করতে পারেনি। তবে পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদ তাদের মেয়াদ পূর্ণ করেছে।

    বিগত ১২টি নির্বাচনের মধ্যে ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে সর্বাধিক ৮৭ শতাংশ ভোট পড়েছিল। অন্যদিকে, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ সংসদ নির্বাচনে সর্বনিম্ন ২৬.৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সুপারির খোলেই বদলে যাচ্ছে গ্রামের অর্থনীতি

    মার্চ 2, 2026
    বাংলাদেশ

    মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের নিরাপত্তাই পাবে অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

    মার্চ 2, 2026
    বাংলাদেশ

    আগামী এক দশক মেট্রোরেলে কর অব্যাহতি চায় ডিএমটিসিএল

    মার্চ 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.