Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সিঙ্গাপুরের ৪ হাসপাতালে বিশেষ স্বাস্থ্যসেবা পাবেন বিজিএমইএর সদস্যরা
    বাংলাদেশ

    সিঙ্গাপুরের ৪ হাসপাতালে বিশেষ স্বাস্থ্যসেবা পাবেন বিজিএমইএর সদস্যরা

    এফ. আর. ইমরানডিসেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা সিঙ্গাপুরের ৪টি শীর্ষস্থানীয় হাসপাতালে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণ করতে পারবেন। হাসপাতালগুলো হলো— মাউন্ট এলিজাবেথ হসপিটাল অর্চাড, মাউন্ট এলিজাবেথ হসপিটাল নোভেনা, গ্লেনইগেলস হসপিটাল এবং পার্কওয়ে ইস্ট হসপিটাল।

    গতকাল বুধবার (১০ ডিসেম্বর) উত্তরাস্থ বিজিএমইএ অফিসে বিজিএমইএ এবং সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান পার্কওয়ে হসপিটালস সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি যুগান্তকারী সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিজিএমইএর পক্ষে পরিচালক শাহ রাঈদ চৌধুরী ও পরিচালক নাফিস-উদ-দৌলা এবং পার্কওয়ে হসপিটালস সিঙ্গাপুরের পক্ষে আইএইচএইচ হেলথকেয়ারের বাংলাদেশ অফিসের পরিচালক জাহিদ হাসান খান স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    চুক্তি অনুযায়ী, বিজিএমইএর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এক্সিকিউটিভ হেলথ স্ক্রিনিংসহ বিভিন্ন ফিক্সড প্যাকেজে বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ২৪ ঘন্টা হটলাইন এক্সেস, মেডিকেল ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট সহযোগিতা, হাসপাতালের ভর্তির জন্য চাঙ্গি বিমানবন্দর থেকে পরিবহন সুবিধা এবং শীর্ষস্থানীয় মেডিকেল বিশেষজ্ঞদের সাথে অ্যাপয়েন্টমেন্টে অগ্রাধিকার পাবেন। এছাড়া বিনামূল্যে চিকিৎসা পরিকল্পনা ও ‘মিট-দ্য-ডক্টরস’ সেশনসহ অন্যান্য স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ থাকবে।

    বিজিএমইএর পরিচালক শাহ রাঈদ চৌধুরী বলেন, “বিজিএমইএ সদস্য ও তাদের পরিবারের জন্য মানসম্মত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পার্কওয়ের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এটি আমাদের সদস্যদের কল্যাণ নিশ্চিত করার জন্য বিজিএমইএর চলমান প্রচেষ্টার অংশ।”

    পরিচালক নাফিস-উদ-দৌলা বলেন, “এই সমঝোতা স্মারকটি আমাদের সদস্যদের প্রতি বিজিএমইএর দায়বদ্ধতা প্রতিফলিত করে। এখন সদস্যরা সহজে ও অগ্রাধিকারের ভিত্তিতে আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন, যা তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করবে।”

    আইএইচএইচ হেলথকেয়ারের বাংলাদেশ অফিসের পরিচালক জাহিদ হাসান খান বলেন, “বিজিএমইএ-এর সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা তাদের সদস্যদের বিশ্বমানের স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত। পূর্বে বাংলাদেশের কয়েকজন রাষ্ট্রপতি, বিজিএমইএর প্রাক্তন সভাপতি এবং অন্যান্য ভিআইপি আমাদের মাধ্যমে উল্লেখিত হাসপাতালগুলোতে দ্রুত চিকিৎসা পেয়েছেন। আমরা বিজিএমইএ-এর সম্মানিত সদস্যদের জন্য এমন জরুরি সেবা নিশ্চিত করবো।”

    উল্লেখ্য, এর আগে বিজিএমইএ স্থানীয়ভাবে ১৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    স্বৈরাচারী মানসিকতা নিয়ে বাঙালী কীভাবে আগাবে?

    মার্চ 4, 2026
    স্বাস্থ্য

    ঢাকার আইসিইউতে দ্রুত ছড়াচ্ছে ওষুধ-প্রতিরোধী ‘সুপারবাগ’ সি অরিস

    মার্চ 4, 2026
    বাংলাদেশ

    ধানমন্ডির বিতর্কিত সেই শত কোটির জমির গেজেট বাতিল করল মন্ত্রণালয়

    মার্চ 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.