Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পুকুর খননে বাধা দেওয়ায় এক্সকাভেটর চাপা দিয়ে কৃষককে হত্যা
    বাংলাদেশ

    পুকুর খননে বাধা দেওয়ায় এক্সকাভেটর চাপা দিয়ে কৃষককে হত্যা

    এফ. আর. ইমরানডিসেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজশাহীর মোহনপুরে কৃষি জমিতে পুকুর খননে বাধা দেওয়ায় জুবায়ের আলী (২৫) নামে এক কৃষককে এক্সকাভেটরে চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত ৯টার দিকে ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

    ক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে এক্সকাভেটর মেশিনে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। চালক আব্দুল হামিদকে (২৮) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বড় পালশা গ্রামের আব্দুল মজিদ মন্জিলের ছেলে আনিসুজ্জামান বকুল এবং মুনতাজ হাজির দুই ছেলে রুহুল আমিন ও রুবেল হোসেন রাত ৯টার দিকে পুকুর খনন করছিলেন। আনিসুজ্জামান বিএনপির ইউনিয়ন কমিটির সঙ্গে যুক্ত এবং পুকুর খননের নেতৃত্ব দিচ্ছিল। স্থানীয় কৃষকরা বাধা দিলে খননকারীরা এক্সকাভেটর দিয়ে তাদের ওপর চালানোর নির্দেশ দেন। চালক আব্দুল হামিদ নির্দেশ অনুযায়ী এক্সকাভেটর চালালে জুবায়ের গুরুতর আহত হন।

    পরবর্তীতে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ছবি: সংগৃহীত

    এসময় স্থানীয় জনতা চালককে আটক করে পুলিশে দেয় এবং মেশিনে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। পুকুর খননের উদ্যোক্তা আনিসুজ্জামান ঘটনাস্থল ত্যাগ করেন এবং তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

    নিহতের পিতা রফিকুল ইসলাম অভিযোগ করেন, অনুমতি ছাড়া বকুল, রুহুল ও রুবেল অবৈধভাবে পুকুর খনন করছিল। জমির মালিকদের সঙ্গে কথা না বলেই তারা কৃষি জমিতে খনন করছিল। বাধা দেওয়ার সময় এক্সকাভেটর চাপা পড়ে জুবায়ের নিহত হন। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে।

    ধুরইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দীন সরকার বলেন, আনিসুজ্জামান বিএনপির ইউনিয়ন কমিটির সঙ্গে যুক্ত এবং পুকুর খননের নেতৃত্ব দিচ্ছিল। ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার হওয়া উচিত।

    মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার জানান, অনুমতি না নিয়ে রাতে পুকুর খনন করা হচ্ছিল।

    মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। পুলিশ চালককে গ্রেপ্তার করেছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সকাল ৯টা থেকে ৯টা ৪০: সরকারি কর্মচারীদের দপ্তরে উপস্থিতি বাধ্যতামূলক

    মার্চ 4, 2026
    বাংলাদেশ

    ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের নথি তলব

    মার্চ 4, 2026
    বাংলাদেশ

    ৬৫ বছরের ঊর্ধ্বে‌ চুক্তিভিত্তিক নিয়োগ পাঁচ সচিব

    মার্চ 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.