আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, এই মাটির সন্তানেরা মুক্ত স্বদেশে ফিরে আসতে পারছেন—এটাই জুলাই মাসের বড় অর্জন।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে তাজুল ইসলাম লেখেন, এই মাটির সন্তানেরা আবার মুক্ত স্বদেশে ফিরছেন। এটিই আমাদের জুলাইয়ের অর্জন। তিনি পোস্টের শেষে লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’।
এর আগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে বৃহস্পতিবার। দুপুর ১১টা ৪০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তারেক রহমানের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাদের সঙ্গে ছিল পরিবারের পোষা বিড়াল ‘জেবু’।
দেশে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। তার দীর্ঘদিন পর স্বদেশে ফেরা অনেকের কাছেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

