Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের ২০ লাখ, আহতদের ৫ লাখ সহায়তার প্রস্তাব
    বাংলাদেশ

    মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের ২০ লাখ, আহতদের ৫ লাখ সহায়তার প্রস্তাব

    এফ. আর. ইমরানজানুয়ারি 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মাইলস্টোনে বিমান বিধ্বস্ত। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

    সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এক পত্রে অর্থ উপদেষ্টা বরাবর এই সুপারিশ করা হয়েছে।

    মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উত্তরা দিয়াবাড়ীর ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ এই অর্থ দেওয়ার অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

    মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ৬৪ জন আহত এবং ৩৫ জন নিহত হয়েছেন।

    গত ২১ জুলাই ২০২৫ তারিখে দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর আকস্মিকভাবে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ১ জন আয়া ও ৩ জন অভিভাবকসহ মোট ৩৫ জন প্রাণ হারান। এ ছাড়া আহত ও মুমূর্ষু অবস্থায় ৫৮ জনের বেশি মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

    হতাহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সহায়তা দেওয়ার বিষয়ে গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

    সভায় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থ সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং বিমান বাহিনীর এয়ার কমোডোর উপস্থিত ছিলেন।

    সভায় দুর্ঘটনায় নিহত ৩৫ জনের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা হারে মোট ৭ কোটি টাকা এবং আহত ৬৪ জনের প্রত্যেককে ৫ লাখ টাকা হারে মোট ৩ কোটি ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। সব মিলিয়ে এই সহায়তা বাবদ মোট ১০ কোটি ২০ লাখ টাকার প্রয়োজন হবে বলে সুপারিশে উল্লেখ করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    যমুনায় নয়, গুলশানের বাসাতেই থাকবেন প্রধানমন্ত্রী

    মার্চ 19, 2026
    বাংলাদেশ

    বৃদ্ধ মব সম্রাট ছিলেন ড. ইউনূস: মনজুর আহমেদ

    মার্চ 19, 2026
    বাংলাদেশ

    ঈদযাত্রায় ১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়া

    মার্চ 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.