Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন বন্ধ
    বাংলাদেশ

    যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন বন্ধ

    হাসিব উজ জামানজানুয়ারি 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত তারাকান্দি যমুনা সার কারখানায় আবারও থমকে গেছে ইউরিয়া সার উৎপাদন। অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চলতি বছরের ৫ জানুয়ারি রাত থেকে উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।

    বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক। তিনি জানান, কারিগরি সমস্যার কারণে আপাতত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। মেরামতের কাজ শেষ হলে দ্রুত আবার উৎপাদনে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

    কারখানা সূত্র জানায়, ১৯৯০ সালে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই এখানে দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা ছিল। দীর্ঘ সময় ধরে এটি দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

    তবে গত বছর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজারে উৎপাদন সচল রাখতে সরকার সিদ্ধান্ত নেওয়ায় ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে যমুনা সার কারখানায় সরবরাহকৃত গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এর ফলে অ্যামোনিয়া ও ইউরিয়া—দুটোই উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে বহু শ্রমিক কর্মহীন হয়ে পড়েন।

    দীর্ঘ বিরতির পর গত বছরের ২৩ ডিসেম্বর আবার ইউরিয়া সার উৎপাদন শুরু হলেও সেই স্বস্তি বেশি দিন টেকেনি। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নতুন বছরের শুরুতেই, অর্থাৎ ৫ জানুয়ারি রাত থেকে ফের বন্ধ হয়ে যায় উৎপাদন কার্যক্রম।

    যমুনা সার কারখানা থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও রাজবাড়ীসহ উত্তরবঙ্গের ১৯ জেলার প্রায় আড়াই হাজার ডিলার সার সংগ্রহ করে থাকেন। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, উৎপাদন দীর্ঘদিন বন্ধ থাকলে কারখানার কমান্ডিং এরিয়ায় সার সংকট দেখা দিতে পারে, যা কৃষি মৌসুমে বড় ধরনের চাপ তৈরি করতে পারে।

    কারখানা কর্তৃপক্ষের আশা, দ্রুত যান্ত্রিক ত্রুটি সারিয়ে উৎপাদন স্বাভাবিক করা সম্ভব হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    যমুনায় নয়, গুলশানের বাসাতেই থাকবেন প্রধানমন্ত্রী

    মার্চ 19, 2026
    বাংলাদেশ

    বৃদ্ধ মব সম্রাট ছিলেন ড. ইউনূস: মনজুর আহমেদ

    মার্চ 19, 2026
    বাংলাদেশ

    ঈদযাত্রায় ১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়া

    মার্চ 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.