Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘দেশ স্বাধীন করেছি, টিকিট লাগবে কেন’ বলেই টিটিকে মারধর
    বাংলাদেশ

    ‘দেশ স্বাধীন করেছি, টিকিট লাগবে কেন’ বলেই টিটিকে মারধর

    মনিরুজ্জামানজানুয়ারি 7, 2026Updated:জানুয়ারি 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের সময় টিকিট কাটতে বলায় এক সিনিয়র ট্রেন টিকিট পরীক্ষকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান কয়েকজন ছাত্র পরিচয়ধারী যাত্রী। এ সময় তারা টিটিইকে ‘দেশ স্বাধীন করেছি, টিকিট লাগবে কেন’ বলে শাসান। পরে ট্রেন স্টেশনে থামলে নেমে গিয়ে টিটিইকে মারধর করার অভিযোগ ওঠে।

    গত সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। টিটিইকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    রেলওয়ে সূত্রে জানা যায়, বেলা তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশন অতিক্রম করার পর টিকিট চেকিং শুরু করেন সিনিয়র টিটিই তানজিম ফরাজি। টঙ্গী স্টেশন ছাড়ার পর ৮ থেকে ১০ জন যাত্রী নিজেদের ছাত্র পরিচয় দিয়ে জানান, তারা টিকিট ছাড়া ভ্রমণ করছেন।

    টিটিই তাদের টিকিট কাটতে বললে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় ছাত্র পরিচয়ধারীরা তাকে শাসাতে থাকেন। তাদের সঙ্গে থাকা এক মধ্যবয়স্ক যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করছিলেন। তার কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ২২০ টাকা ভাড়া আদায় করলে ওই যুবকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।

    কিছুক্ষণ পর ভৈরব বাজার (জং) স্টেশনে ট্রেন পৌঁছায়। সেখানে টিটিই ট্রেন থেকে নামার পর অভিযুক্ত যাত্রীরা স্টেশন এলাকায় তাকে এলোপাতাড়ি মারধর করেন।

    ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওই যুবকদের মারমুখী আচরণ থেকে তারা টিটিইকে উদ্ধার করেন। তারা বলেন, আমরা না থাকলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। হামলাকারীরা ভৈরবের বাইরের লোক। তারা আমাদের এলাকার সুনাম নষ্ট করছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

    ভুক্তভোগী সিনিয়র টিটিই তানজিম ফরাজি বলেন, ছাত্র পরিচয়দানকারী যাত্রীরা জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তারা দাবি করে, তারাই দেশ স্বাধীন করেছে, তাই তাদের টিকিট লাগে না। তিনি বলেন, ভৈরব পর্যন্ত ডিউটি শেষ করে ট্রেন থেকে নেমে স্টেশনের পাশের মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় ওই যাত্রীরা তাকে জোর করে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যেতে চায়। তিনি রাজি না হলে তাকে মারধর করা হয়। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিতভাবে জানতে পারেননি বলে জানান তিনি।

    ভৈরব বাজার (জং) রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ বলেন, বিষয়টি জানার পর থেকে তিনি খোঁজখবর নিচ্ছেন। কারা হামলা করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্তরা ভৈরবের বাসিন্দা নন।

    ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ আহমেদ বলেন, টিটিইকে মারধরের বিষয়টি তিনি অবগত হয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    রিজার্ভ চুরি তদন্ত এগোতে ফিলিপাইনের সহায়তা চাইল বাংলাদেশ

    মার্চ 11, 2026
    বাংলাদেশ

    দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

    মার্চ 11, 2026
    বাংলাদেশ

    মায়ের হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে প্ল্যাকার্ড হাতে ৪ বছরের শিশু

    মার্চ 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.