Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ইকবাল করিম ভূঁইয়া
    বাংলাদেশ

    জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ইকবাল করিম ভূঁইয়া

    মনিরুজ্জামানজানুয়ারি 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের মামলায় সাক্ষ্য দেবেন। আজ বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দুই সদস্যের প্যানেলের কাছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য জানান। ট্রাইব্যুনালের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।

    এর আগে, গুম করে শতাধিক মানুষ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে ১৪ জানুয়ারি শুনানি নির্ধারণ করা হয়েছে।

    আজ দুপুরে ট্রাইব্যুনালে চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

    এদিন জিয়াউল আহসানের আইনজীবী মনসুরুল হক ও নাজনিন নাহার অভিযোগ থেকে তার অব্যাহতি চেয়ে বক্তব্য দেন। তারা বলেন, প্রসিকিউটর যেসব অভিযোগ তুলেছেন, তাতে জিয়াউলের সম্পৃক্ততা প্রমাণ করা যায়নি। পরে তারা ট্রাইব্যুনালের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জমা দেন।

    এরপর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেন, প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে আসামির বিরুদ্ধে অভিযোগ করার ভিত্তি আছে। তিনি অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পরে আদালত এ বিষয়ে ১৪ জানুয়ারি দিন ধার্য করে। এর আগে, ৪ ডিসেম্বর জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য শুনানি অনুষ্ঠিত হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসামির বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন।

    প্রথম অভিযোগে বলা হয়, ২০১১ সালের ১১ জুলাই রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব সদর দপ্তর থেকে সজলসহ তিন বন্দিকে অবৈধভাবে আটক করা হয়। পরে জিয়াউল ও তার দল গাজীপুরের দিকে রওনা হন। ঢাকা বাইপাস সড়কে বিভিন্ন স্থানে বন্দিদের চোখ ও হাত বাঁধা অবস্থায় গুলি করে হত্যা করা হয়।

    দ্বিতীয় অভিযোগে উল্লেখ আছে, বরগুনার পাথরঘাটার চরদুয়ানী ও বলেশ্বর নদের মোহনায় হত্যাকাণ্ড ঘটানো হতো। গভীর রাতে ট্রলার বা নৌকায় বন্দিদের নদীর মাঝখানে নিয়ে গিয়ে মাথা বা বুকে বালিশ চাপিয়ে গুলি করা হতো। পরে পেট কেটে সিমেন্টের ব্লক বেঁধে লাশ পানিতে ফেলা হতো। এই পদ্ধতিকে ‘গেস্টাপো’ বা ‘গলফ’ কোডনামে চালানো হতো। এতে সাবেক বিডিআর সদস্য নজরুল ইসলাম মল্লিক ও আলকাছ মল্লিকসহ কমপক্ষে ৫০ জনকে হত্যা করা হয়েছে।

    তৃতীয় অভিযোগে বলা হয়, বনদস্যু দমনের নামে সুন্দরবনের বিভিন্ন এলাকায় হত্যা অভিযান পরিচালনা করা হতো। পূর্বে আটক বা গুম থাকা ব্যক্তিদের বনদস্যু হিসেবে উপস্থাপন করে গভীর রাতে নির্ধারিত স্থানে নিয়ে গিয়ে হত্যা করা হতো এবং ‘বন্দুকযুদ্ধ’ দেখানো হতো। এসব অভিযানে র‌্যাবের বাছাই করা সদস্যরা অংশ নিতেন এবং অনেক ক্ষেত্রে জিয়াউল আহসান নিজেই উপস্থিত থাকতেন। ‘অপারেশন নিশানখালী’, ‘অপারেশন মরা ভোলা’ ও ‘অপারেশন কটকা’ নামে তিনটি অভিযানে অন্তত ৫০ জনকে হত্যা করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ঈদযাত্রা নিরাপদ রাখতে রাজধানীতে র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা

    মার্চ 17, 2026
    বাংলাদেশ

    এসএসসি পরীক্ষার কেন্দ্রে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ ঢাকা বোর্ডের

    মার্চ 17, 2026
    বাংলাদেশ

    ঈদের টানা ছুটিতেও সচিবালয়ে কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    মার্চ 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.