Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হলফনামা যাচাই হলে ২০০৮ সালে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো
    বাংলাদেশ

    হলফনামা যাচাই হলে ২০০৮ সালে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো

    Najmus Sakibজানুয়ারি 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের উদাহরণ টেনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হলফনামায় প্রদত্ত সম্পদের সঙ্গে বাস্তব সম্পদের মধ্যে বড় ধরনের ব্যবধান ছিল। তিনি উল্লেখ করেন,

    “যদি সে সময় দুদক ও নির্বাচন কমিশন যথাযথভাবে দায়িত্ব পালন করত, তাহলে তার প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল।”

    আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীতে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

    অল্প সময়ে প্রার্থীদের হলফনামা গভীরভাবে যাচাই করা কঠিন বলে তিনি বলেন, “হলফনামা যাচাইয়ের জন্য যে সময় আমাদের হাতে থাকে, তার মধ্যে এত সূক্ষ্মভাবে কাজ করা সম্ভব হয় না। তাই সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    ড. মোমেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যদি কোনো প্রার্থীর হলফনামায় প্রদর্শিত সম্পদ নিয়ে সন্দেহ থাকে, তা অনুসন্ধান করে আমাদের কাছে প্রথমে তুলে ধরুন। সাংবাদিকরাই অনুসন্ধানী। আপনারা আমাদের কাজকে সহায়তা করতে পারেন।”

    তিনি আরও বলেন, “আমরা চাই না, হলফনামায় প্রদর্শিত নয় এমন সম্পদের মালিক বা অবৈধভাবে সম্পদ অর্জনকারীরা ভবিষ্যতে রাষ্ট্রের শাসক হোক।”

    দুদক চেয়ারম্যান বলেন, “সবার জন্য সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। দুর্নীতি দেশের একটি বড় সংকট। এই সংকট নিরসনে সবাইকে সচেতন থাকতে হবে এবং ভবিষ্যতের শাসক যেন ন্যায়নিষ্ঠ ও সৎ হন—এটাই দুদকের প্রত্যাশা।”

    র‍্যাকের সভাপতি শাফি উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাবারুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ এবং দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহীম। অনুষ্ঠানে কেক কেটে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    যমুনায় নয়, গুলশানের বাসাতেই থাকবেন প্রধানমন্ত্রী

    মার্চ 19, 2026
    বাংলাদেশ

    বৃদ্ধ মব সম্রাট ছিলেন ড. ইউনূস: মনজুর আহমেদ

    মার্চ 19, 2026
    বাংলাদেশ

    ঈদযাত্রায় ১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়া

    মার্চ 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.