Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রতিবেদন পাওয়ার পর পে-স্কেলের বিষয়ে সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা
    বাংলাদেশ

    প্রতিবেদন পাওয়ার পর পে-স্কেলের বিষয়ে সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা

    মনিরুজ্জামানজানুয়ারি 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত করার সিদ্ধান্ত পে কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আশা প্রকাশ করে বলেন, “২১ সদস্যের কমিশন বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করছে। খুব শিগগিরই তারা তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে।”

    আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ড. সালেহউদ্দিন জানান, কমিশনের কাজ নিরবিচ্ছিন্নভাবে চলছে। বিভিন্ন পক্ষ কমিশনের কাছে লিখিতভাবে এবং সরাসরি সাক্ষাৎ করে মতামত ও প্রস্তাব দিয়েছেন। সব দিক বিবেচনায় কমিশন সুপারিশ তৈরি করছে। তিনি বলেন, “পে স্কেল নিয়ে পে কমিশন কাজ করছে। তাদের কাজ থেমে নেই। তারা আমাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন।”

    অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল কার্যকর করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কমিশনের রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে এ বিষয়ে আলোচনা হবে। ২১ জন সদস্য সব কিছু বিচার-বিশ্লেষণ করে প্রতিবেদন দেবে। সঙ্গে বিচার বিভাগের জন্য আলাদা রিপোর্ট থাকবে। ডিফেন্সের জন্য একটি সাব-কমিটিও রয়েছে।”

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর নির্বাচনের আগে পে-স্কেল কার্যকর সম্ভব নয়—এমন মন্তব্য সাংবাদিকরা উল্লেখ করলে অর্থ উপদেষ্টা বলেন, “গভর্নরের এখতিয়ার পে-স্কেল বিষয়ে নয়। গভর্নর ব্যাংক সংক্রান্ত বিষয়ে মতামত দিতে পারেন। পে-স্কেল পুরোপুরি সরকারের সিদ্ধান্ত।”

    নতুন পে-স্কেল বর্তমান সরকার দিয়ে যাবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “রিপোর্ট কবে আসবে তা জানলেই বোঝা যাবে কী হবে। রিপোর্ট পেলেই সব কিছু বলা যাবে। ইমপ্লিমেন্টেশন আলাদা বিষয়। মূল কাজটা খুবই সাবস্টেনটিভ এবং বিস্তারিত। কমিশনের কাছে অনেকে লিখিতভাবে রিপ্রেজেন্টেশন পাঠিয়েছেন, অনেকে সরাসরি সাক্ষাৎ করেছেন। আমরা দেখছি, বিভিন্ন কমিটি ওপেন ইন্টারঅ্যাকশনের মাধ্যমে সবার কথা শুনছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    আজ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

    মার্চ 12, 2026
    বাংলাদেশ

    রিজার্ভ চুরি তদন্ত এগোতে ফিলিপাইনের সহায়তা চাইল বাংলাদেশ

    মার্চ 11, 2026
    বাংলাদেশ

    দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

    মার্চ 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.