Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রাম কাস্টমস হাউসে নিলামে ২৮০০ টন পণ্য বিক্রি
    বাংলাদেশ

    চট্টগ্রাম কাস্টমস হাউসে নিলামে ২৮০০ টন পণ্য বিক্রি

    মনিরুজ্জামানজানুয়ারি 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট কমানো, নিরাপত্তা ঝুঁকি হ্রাস এবং বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে চট্টগ্রাম কাস্টমস হাউস সম্প্রতি ইতিহাসে সর্ববৃহৎ নিলাম সম্পন্ন করেছে। এই নিলামের মাধ্যমে দীর্ঘদিন অখালাসকৃত প্রায় ২৮০০ টন পণ্য বিক্রি করা হয়েছে।

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জানানো হয়েছে, বন্দরে দীর্ঘ সময় ধরে পড়ে থাকা অখালাসকৃত পণ্য ভৌত নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয়সহ ঝুঁকি তৈরি করছিল। এসব সমস্যা মোকাবিলায় কাস্টমস হাউস দ্রুত নিলামের উদ্যোগ নেয়।

    নিলামের তালিকায় ছিল ‘ব্যবহৃত ড্রেজার স্টিল পাইপ, রাবার হোস, সংযোজনী ও আনুষঙ্গিক সামগ্রী’—মোট প্রায় ২৮০০ টন পণ্য। বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তি সাপেক্ষে, জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন নিলাম প্ল্যাটফর্মে ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রতিযোগিতামূলক এই নিলাম অনুষ্ঠিত হয়। এতে মোট ১৩ জন দরদাতা অংশগ্রহণ করেন।

    নিলামের ফলাফলেও নজির সৃষ্টি হয়। সর্বোচ্চ দরদাতা পণ্যচালানটি ৯ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকায় ক্রয় করেন। পরবর্তী হিসাব-নিকাশ, মূল্য সংযোজন কর ও আয়করসহ মোট ১১ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পরিশোধের পর পণ্য খালাস করা হয়।

    চট্টগ্রাম কাস্টমস হাউস জানায়, পরিমাণের দিক থেকে এটি তাদের ইতিহাসের বৃহত্তম নিলাম। নিলামের ফলে কাস্টমসের নিলাম স্থাপনার বড় অংশ খালি করা সম্ভব হয়েছে। সরকারের জন্য গুরুত্বপূর্ণ রাজস্বও নিশ্চিত হয়েছে। পাশাপাশি, বন্দরের ইয়ার্ড ব্যবস্থাপনাতেও গতিশীলতা ফিরে এসেছে।

    কাস্টমস হাউস নিশ্চিত করেছে, ভবিষ্যতেও বন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে এবং অখালাসকৃত পণ্য দ্রুত নিষ্পত্তির জন্য নিয়মিতভাবে অনলাইন নিলাম কার্যক্রম চালু রাখা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    পোশাক খাতে শৃঙ্খলা আনতে বিজিএমইএর নতুন সিদ্ধান্ত

    মার্চ 13, 2026
    বাংলাদেশ

    উত্তরবঙ্গে এবার সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রার আশা

    মার্চ 13, 2026
    বাংলাদেশ

    তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইনে রূপান্তরের দাবি

    মার্চ 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.