Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আমলারা প্রকৃতিগতভাবেই সংস্কারবিরোধী: আইন উপদেষ্টা
    বাংলাদেশ

    আমলারা প্রকৃতিগতভাবেই সংস্কারবিরোধী: আইন উপদেষ্টা

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আমলাতান্ত্রিক কাঠামোর কড়া সমালোচনা করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে আমলারা প্রকৃতিগতভাবেই সংস্কারবিরোধী। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে—তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এটি আমলাদের ব্যক্তিগত দোষ নাকি পুরো ব্যবস্থার ব্যর্থতা, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

    সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ শীর্ষক বইটির লেখক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

    আমলাদের কাজের ধরনে হতাশার কথা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, তরুণ কর্মকর্তাদের তিনি প্রায়ই বোঝানোর চেষ্টা করেন যে তারা কেরানি নন, তারা কর্মকর্তা। একজন কর্মকর্তার নিজস্ব বিচার-বুদ্ধি ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

    নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, উপদেষ্টা হওয়ার আগে শেখ হাসিনার সমালোচনা করার কারণে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। কিন্তু এখন সারাদিন কাজ করেও তাকে গালিগালাজ শুনতে হয়। তিনি বলেন, একদিন রাতে দুবাই থেকে বৈঠক শেষ করে দেশে ফিরে রাত আড়াইটা পর্যন্ত কাজ করেছেন এবং পরদিন সকাল সাড়ে সাতটা থেকে আবার কাজে নেমেছেন। এতে তার চোখ জ্বালা করছে এবং মাথাব্যথা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্নীতির যেসব গল্প ছড়ানো হয়, সেগুলোর অনেকটাই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। উদাহরণ হিসেবে তিনি একটি ইউটিউব ভিডিওর কথা বলেন, যেখানে দাবি করা হয়েছিল দুর্নীতি দমন কমিশনের প্রধান কাউকে শত কোটি টাকা দিয়েছেন। তার ভাষায়, এ ধরনের গল্প শেষ পর্যন্ত বিনোদনের বিষয় হয়ে দাঁড়ায়।

    বইটির প্রসঙ্গ টেনে আইন উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ শুধু স্মৃতিকথা নয়। এসব লেখা রাষ্ট্র, মানবিকতা ও নাগরিক দায়িত্ব নিয়ে গভীর উপলব্ধি দেয় এবং আরো বেশি পাঠকের কাছে পৌঁছানো প্রয়োজন।

    বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    আজ চাঁদ দেখা কঠিন, ঈদ হতে পারে শনিবার

    মার্চ 19, 2026
    শিক্ষা

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ব্যাচের ৪০ শিক্ষার্থী হলেন আইনজীবী

    মার্চ 19, 2026
    বাংলাদেশ

    ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

    মার্চ 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.