আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এর ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিন শিল্পকারখানার শ্রমিকরা ছুটিতে থাকবেন। আজ মন্ত্রণালয় এই তথ্য গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইনের ধারা মেনে মালিক ও শ্রমিক পক্ষ দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সুবিধাজনক সময়ে ছুটি সমন্বয় করতে পারবে।
সরকার ১১ ফেব্রুয়ারি নির্বাচনের আগের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সরকারি ছুটি থাকে। ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর ফলে নির্বাচন উপলক্ষে শ্রমিকদের জন্য টানা কয়েক দিন ছুটি নিশ্চিত হলো।

