Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন বেতনকাঠামো বাস্তবায়নে অর্থ রেখে যাবে সরকার: অর্থ উপদেষ্টা
    বাংলাদেশ

    নতুন বেতনকাঠামো বাস্তবায়নে অর্থ রেখে যাবে সরকার: অর্থ উপদেষ্টা

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অর্থ উপদেষ্টা
    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণেরও বেশি বাড়ানোর যে সুপারিশ জাতীয় বেতন কমিশন করেছে, তাকে ইতিবাচক ও সময়োপযোগী বলে মনে করছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তাঁর মতে, কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ তৈরি করতে অন্তর্বর্তী সরকার একটি পর্যালোচনা কমিটি গঠন করে যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দও নিশ্চিত করা হবে।

    গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, বেতন কমিশনের সুপারিশগুলো কেবল নথিতে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা সরকারের নেই। বরং বাস্তবায়নের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

    পরবর্তী সরকার এই সুপারিশ কার্যকর করবে—এ বিষয়ে নিশ্চয়তা কী, এমন প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার অর্থের সংস্থান রেখে যাবে এবং বাস্তবায়নের সুস্পষ্ট প্রস্তাবও দিয়ে যাবে। তাঁর আশা, ভবিষ্যৎ সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সফলভাবে তা কার্যকর করবে।

    এ সময় সাংবাদিকরা জানতে চান, সরকার কেন এখনই বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রজ্ঞাপন জারি করছে না। জবাবে অর্থ উপদেষ্টা বলেন, প্রজ্ঞাপন জারি করা সহজ কোনো বিষয় নয়। এতে স্পষ্টভাবে উল্লেখ করতে হয়, কোন খাতে কত টাকা দেওয়া হবে। সে কারণেই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য একটি কাঠামোগত কমিটি গঠন করে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আলোচনায় গণভোটের ব্যয় প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, গণভোটের মোট খরচ সম্পর্কে তাঁর নির্দিষ্ট ধারণা নেই। তবে নির্বাচন যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে সরকার কোনো কার্পণ্য করেনি। নির্বাচন কমিশন যে পরিমাণ অর্থ চেয়েছে, তা দেওয়া হয়েছে। এমনকি অতিরিক্ত অর্থের প্রয়োজনের কথাও জানানো হলে, তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ইভ্যালির পথে চালডাল—চার মাস ধরে বেতন দিছে না ৬০০ কর্মীকে

    মার্চ 5, 2026
    বাংলাদেশ

    র‍্যাব বিলুপ্তির প্রস্তাব টিআইবির

    মার্চ 5, 2026
    বাংলাদেশ

    জলে ভাসা জীবন: নৌকায় জন্ম, বিয়ে ও মৃত্যু!

    মার্চ 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.