Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বের চোখ এখন বাংলাদেশের নির্বাচনে
    বাংলাদেশ

    বিশ্বের চোখ এখন বাংলাদেশের নির্বাচনে

    হাসিব উজ জামানফেব্রুয়ারি 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে আগ্রহের পারদ তুঙ্গে। এই নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা যাচাই করতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আগত পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ২৪০ জন দ্বিপক্ষীয় পর্যবেক্ষক দল ও ইউরোপের স্বতন্ত্র পর্যবেক্ষক, এবং ৫১ জন ব্যক্তি নিজস্ব উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিচ্ছেন।

    চলতি নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। অতীতের হিসাব অনুযায়ী, একাদশ সংসদ নির্বাচনে ১৫৮ জন, দ্বাদশ নির্বাচনে ১২৫ জন এবং দশম সংসদ নির্বাচনে মাত্র ৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।

    বিশ্বের বিভিন্ন প্রভাবশালী সংস্থা থেকে পর্যবেক্ষক পাঠানো হয়েছে। এর মধ্যে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফরেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৭ জন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১৯ জন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে একজন প্রতিনিধি এসেছেন।

    এ ছাড়া ওআইসি ও আইসিএপিপি থেকে দুজন করে, এবং ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস থেকে একজন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

    ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ২১টি দেশের প্রতিনিধি দল এসেছে বাংলাদেশে। এর মধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা, তুরস্ক, মালয়েশিয়া, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও ইরানের মতো দেশ রয়েছে।

    আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সমন্বয় কার্যক্রমে সহায়তাকারী জ্যেষ্ঠ সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, বিভিন্ন দেশ ও সংস্থার ইতিবাচক সাড়া অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার স্পষ্ট প্রতিফলন। এটি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পথে বড় অনুপ্রেরণা।

    তিনি আরও বলেন, শুধু সংখ্যার দিক থেকেই নয়, অভিজ্ঞতা ও মানের দিক থেকেও এবারের পর্যবেক্ষক দল অত্যন্ত শক্তিশালী। অনেকেই বিশ্বজুড়ে নির্বাচন পর্যবেক্ষণে সুপরিচিত ও উচ্চপ্রোফাইল ব্যক্তিত্ব।

    এবারের নির্বাচনে পর্যবেক্ষণ কার্যক্রমে অংশ নিতে ঢাকায় এসেছেন বেশ কয়েকজন আন্তর্জাতিকভাবে পরিচিত অতিথিও। তাদের মধ্যে রয়েছেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আদ্দো দানকওয়া আকুফো-আদ্দো, ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা, যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সাবেক ডেপুটি চিফ হুইপ লর্ড রিচার্ড নিউবি, ইরানের পার্লামেন্ট সদস্য বেহনাম সাঈদিসহ আরও অনেকে।

    সব মিলিয়ে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আন্তর্জাতিক নজরদারি ও কূটনৈতিক আগ্রহ যে নজিরবিহীন, তা স্পষ্ট।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ঈদযাত্রা নিরাপদ রাখতে রাজধানীতে র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা

    মার্চ 17, 2026
    বাংলাদেশ

    এসএসসি পরীক্ষার কেন্দ্রে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ ঢাকা বোর্ডের

    মার্চ 17, 2026
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধের ধাক্কায় কাঁপছে বিশ্ব অর্থনীতি

    মার্চ 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.