Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Fri, Feb 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রত্যাশাহীন ভোটারের ভিন্ন অভিজ্ঞতা
    বাংলাদেশ

    প্রত্যাশাহীন ভোটারের ভিন্ন অভিজ্ঞতা

    এফ. আর. ইমরানFebruary 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে কোনো প্রত্যাশা নেই বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বিথী। তিনি জানান, শখের বসেই প্রথমবার ভোট দিতে কেন্দ্রে এসেছেন।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-৭ আসনের ১২৪ নম্বর কেন্দ্র অনন্তময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে এ কথা বলেন তিনি।

    বিথী বলেন, “এইবার প্রথম ভোট দিলাম। আপাতত প্রতিনিধিদের কাছে কোনো প্রত্যাশা নাই, কোনো দাবি-দাওয়াও নাই। যারা যা দিতে পারে। আমি যদি প্রত্যাশা করি আর তারা দিতে না পারে তাহলে বেশি খারাপ লাগবে। আগে কখনো ভোট দিইনি, অভিজ্ঞতার জন্যই শখে ভোট দিতে এসেছি।”

    একই কেন্দ্রে ভোট দেওয়া রাজার দেউরীর বাসিন্দা সুমা দাস বলেন, ভোটের পরিবেশ ভালো। ভোট দিয়ে ভালো লেগেছে। তবে নির্বাচিত প্রতিনিধির কাছে তার দাবি, এলাকায় দীর্ঘদিনের গ্যাস সংকটের সমাধান করা হোক এবং জনগণের সমস্যার দিকে নজর দেওয়া হোক।

    কেন্দ্রটিতে মোট ভোটার ৩ হাজার ৪৩২ জন। দুপুর ১২টা পর্যন্ত ৫৬১টি ভোট পড়েছে, যা মোট ভোটারের ১৬ দশমিক ৩৫ শতাংশ।

    কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এস এম এহতেশামুল আনাম জানান, মোট ভোটারের মধ্যে পুরুষ ১ হাজার ৭৯৭ জন এবং নারী ১ হাজার ৬৩৫ জন। দুপুর পর্যন্ত ৩১৮ জন পুরুষ ও ২৪৩ জন নারী ভোট দিয়েছেন।

    ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের হামিদুর রহমান, জামায়াত জোটের মো. এনায়েত উল্লা, স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) মোহাম্মদ ইসহাক সরকার (ফুটবল), জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ মিলন (লাঙ্গল), বাংলাদেশ রিপাবলিকান পার্টির শফিকুর রহমান (হাতি), ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. হাবিবুল্লাহ (বটগাছ), বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মো. শহিদুল ইসলাম (কাঁঠাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মাকসুদুর রহমান (ছড়ি), জাতীয় সমাজতান্ত্রিক দলের শাহানা সেলিম (তারা) ও বাসদ মার্ক্সবাদীর সীমা দত্ত (কাঁচি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি (আংশিক) থানা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৭৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৪৮১ এবং নারী ২ লাখ ৩০ হাজার ৮৮৩ জন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী

    February 12, 2026
    বাংলাদেশ

    ৫৯টি আসনে বিজয়ের ঘোষণা জামায়াতের

    February 12, 2026
    বাংলাদেশ

    কিশোরগঞ্জ-৪ বিপুল ব্যবধানে জিতলেন ফজলুর রহমান

    February 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.