Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি
    বাংলাদেশ

    দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 12, 2026Updated:ফেব্রুয়ারি 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসি সচিব আখতার আহমেদ/ ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

    তিনি বলেন, যেসব কেন্দ্র নিয়ে অভিযোগ এসেছে সেগুলো প্রমাণিত হলে ভোট স্থগিতের বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন।

    ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর ১২ ফেব্রুয়ারি গণতন্ত্রের নতুন পথচলার এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা জোরদারে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখের বেশি সদস্য মোতায়েন রয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে আছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে আজ ভোট হচ্ছে ২৯৯টিতে। প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে।

    অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টিসহ অন্যান্যরা। দীর্ঘদিন পর শঙ্কামুক্ত ভোটের প্রত্যাশায় গ্রামেগঞ্জে গেছেন লাখো তরুণ, যুবক ও প্রবীণ ভোটার।

    গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনি প্রক্রিয়া শুরু হয়। এবারের নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ ভোটারের মধ্যে প্রথমবার প্রায় ৪ কোটি তরুণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। একই ব্যবস্থায় ভোট দিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দিরাও।

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এবার ২৯৯ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২ হাজার ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৫০টি রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। বিভিন্ন দলের ৬৩ জনসহ মোট নারী প্রার্থী ৮৩ জন, স্বতন্ত্রদের মধ্যে রয়েছেন ২০ নারী। পুরো নির্বাচনে নজরদারিতে ইসি প্রায় এক হাজার ড্রোন ব্যবহার করছে।

    ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোট দেবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

    ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৯৮ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা। এছাড়া দায়িত্ব পালন করছেন ৪২ হাজার ৭৭৯ প্রিসাইডিং কর্মকর্তা, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ পোলিং কর্মকর্তা।

    বুধবার রাত ৯টা পর্যন্ত ১০ লাখ ৬৯ হাজার ৮৩৮ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। এ জন্য নিবন্ধন করেছিলেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন। তাদের মধ্যে প্রবাসী ভোটার ৭ লাখ ৭২ হাজার ৫৪৬ এবং দেশের অভ্যন্তরে ৭ লাখ ৬১ হাজার ১৩৮ জন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ঈদযাত্রায় গাবতলীতে ভাড়া ‘ডাবল

    মার্চ 18, 2026
    বাংলাদেশ

    এপ্রিলের জ্বালানি সংকট এড়াতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

    মার্চ 18, 2026
    বাংলাদেশ

    ভোলায় দিন দিন পেঁয়াজ চাষ জনপ্রিয় হচ্ছে, ভালো ফলনে কৃষকের মুখে হাসি

    মার্চ 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.