Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রমজানের আগে লেবুর দামে আগুন
    বাংলাদেশ

    রমজানের আগে লেবুর দামে আগুন

    হাসিব উজ জামানফেব্রুয়ারি 14, 2026Updated:ফেব্রুয়ারি 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর বাজারে এখন লেবু কিনতে গেলে অনেকেরই চোখ কপালে উঠছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে প্রতি পিস লেবুর দাম বেড়েছে অন্তত ১০ টাকা। মাঝারি আকারের এক হালি লেবু বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। এক মাস আগেও যে লেবু ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যেত, সেটিই এখন প্রায় চারগুণ দামে বিক্রি হচ্ছে। ফলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

    শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, লেবুর দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক। ক্রেতাদের অভিযোগ, রমজানকে সামনে রেখে বাগান মালিক ও আড়তদাররা বেশি লাভের আশায় লেবু বাজারে ছাড়ছেন না। এতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং সেই সুযোগে দাম বাড়ানো হচ্ছে। তাদের ভাষায়, প্রতিবছর রোজার আগে একই চিত্র দেখা যায়।

    সপ্তাহ দুয়েক আগেও মাঝারি আকারের এক হালি লেবু বিক্রি হয়েছিল ৫০ থেকে ৬০ টাকায়। আর মাসখানেক আগে সেই একই মানের লেবুর দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা। কিন্তু এখন সেই লেবুই ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ এক মাসের ব্যবধানে দাম বেড়েছে প্রায় চারগুণ। বাজারের এমন উত্থান অনেকের কাছেই অস্বাভাবিক মনে হচ্ছে।

    তবে ব্যবসায়ীদের ব্যাখ্যা ভিন্ন। তাদের দাবি, এখন লেবুর ভরা মৌসুম নয়। গাছে নতুন ফুল এসেছে এবং অনেক গাছে ছোট ফল ধরেছে। ফলে বাজারে সরবরাহ কমে গেছে। কারওয়ান বাজারের লেবু ব্যবসায়ী মান্নান মিয়া বলেন, যেসব গাছে সারা বছর কিছুটা লেবু পাওয়া যায়, সেগুলোর ফলই এখন বাজারে আসছে। সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।

    তিনি আরও জানান, নির্বাচন উপলক্ষে গত দুই-তিন দিন পরিবহন চলাচল সীমিত ছিল। এর প্রভাবও বাজারে পড়েছে। পরিবহন ব্যাহত হলে দ্রুত নষ্ট হওয়া পণ্য বাজারে কম আসে, ফলে দাম বেড়ে যায়। ব্যবসায়ীদের মতে, পরিস্থিতি সাময়িক এবং মৌসুম এলে দাম আবার কমে আসবে।

    কিন্তু বাজারে আসা অনেক ক্রেতাই এই যুক্তি মানতে নারাজ। কারওয়ান বাজারে লেবু কিনতে এসে হামিদুর রহমান নামের এক ক্রেতা বিস্ময় প্রকাশ করে বলেন, একটি লেবুর দাম ৩০ টাকা চাওয়া হচ্ছে। তার ভাষায়, এটি যেন মগের মুল্লুক। তিনি অভিযোগ করেন, রমজানের আগে প্রায় প্রতি বছরই লেবুর দাম বাড়ানো হয়। রমজানে যাতে এমন অস্থিরতা না থাকে, সে জন্য বাজারে মনিটরিং জোরদারের দাবি জানান তিনি।

    লেবুর পাশাপাশি কাঁচামরিচের বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছিল ৮০ থেকে ১০০ টাকায়। কিন্তু গতকাল সেই একই কাঁচামরিচের দাম উঠেছে ১২০ থেকে ১৫০ টাকায়। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে এখানেও বড় ধরনের বৃদ্ধি হয়েছে।

    রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রবণতা নতুন নয়। তবে এবার লেবুর দাম যেভাবে দ্রুত বেড়েছে, তা সাধারণ মানুষের বাজেটে নতুন চাপ তৈরি করেছে। বাজারে সরবরাহ পরিস্থিতি ও প্রশাসনিক নজরদারি—দুটোই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। না হলে রোজার বাজারে এই চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সংস্কার ও বৈষম্যহীনতা নিশ্চিত না হলে তরুণরা আবার রাজপথে নামবে: নাহিদ

    মার্চ 6, 2026
    মতামত

    অ্যালান গ্রিনস্প্যানের মতো গভর্নর: আমাদের প্রত্যাশা কবে পূর্ণ হবে?

    মার্চ 6, 2026
    বাংলাদেশ

    বিলম্ব ও ব্যয়বৃদ্ধিতে প্রশ্নের মুখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

    মার্চ 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.