Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Tue, Feb 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » টিসিবি পণ্যের দামের বৈষম্য
    বাংলাদেশ

    টিসিবি পণ্যের দামের বৈষম্য

    মনিরুজ্জামানFebruary 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পবিত্র রমজান ও অন্যান্য উৎসবের সময় নিম্নআয়ের পরিবারের জন্য সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতি মাসে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে। তবে বিশেষ ট্রাকসেল কার্যক্রমে একই পণ্য সাধারণ ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করা হচ্ছে।

    মাসিক বিক্রিতে শুধুমাত্র স্মার্টকার্ডধারীরা পণ্য কিনতে পারেন কিন্তু ট্রাকসেলে যে কোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করতে পারে। ফলে একই পণ্য কার্ডধারীদের চেয়ে সাধারণ ভোক্তাদের জন্য দামি।

    কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, “যারা ট্রাকসেলের জন্য রাস্তায় লাইন করেন, তারা প্রকৃত হতদরিদ্র। লাইনে দাঁড়িয়ে ওইদিন কাজও করতে পারেন না। আর যারা স্মার্টকার্ড পেয়েছে, তারা বাড়িতে থেকে কম দামে পণ্য নেন। এতে যাদের স্বাভাবিকভাবে সাহায্য দরকার, তাদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এটি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’।”

    আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে টিসিবি রোজার বিশেষ ট্রাকসেল কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি চলবে কার্ডধারীদের মাসিক বিক্রি কার্যক্রম। প্রতি লিটার তেল কার্ডধারীদের জন্য ১০০ টাকায়, সাধারণ ভোক্তাদের জন্য ১১৫ টাকায়। চিনি ৭০ টাকার পরিবর্তে ৮০ টাকা, মসুর ডালও ৬০ টাকার পরিবর্তে ৭০ টাকা।

    টিসিবির ট্রাক থেকে একজন সাধারণ ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। এতে তার মোট ব্যয় হবে ৩৮০ টাকা। একই পরিমাণ কার্ডধারী ভোক্তার জন্য খরচ ৩৩০ টাকা। অর্থাৎ তিন পণ্যের জন্য সাধারণ ভোক্তাকে ৫০ টাকা বেশি দিতে হবে।

    টিসিবির মুখপাত্র মো. শাহাদত হোসেন বলেন, “মূলত তিনটি কারণে ট্রাকসেলে দাম বেশি। প্রথমত, ভর্তুকি কমানো। দ্বিতীয়ত, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রাখা, যাতে বাজারে প্রভাব কম হয়। তৃতীয়ত, ট্রাকসেলে যে কেউ পণ্য নিতে পারে, ফলে প্রকৃত নিম্নআয়ের মানুষই পণ্য পায় না। অনেক পরিবারের একাধিক সদস্যও পণ্য নেন।”

    তবে অনেকে স্মার্টকার্ড না পাওয়ায় একই পণ্য বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। রামপুরা জামতলা এলাকার ময়না আক্তার বলেন, “বহু চেষ্টা করেও কার্ড পাইনি। রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে বেশি দাম দিতে হয়। ট্রাকও কয়েক মাস পর আসে।”

    গত বছর প্রতি মাসে কার্ডধারীদের জন্য পণ্য সরবরাহ হলেও সাধারণ মানুষের জন্য ট্রাকসেল কার্যক্রম সীমিত—মধ্য রমজান, কোরবানির ঈদ, আগস্ট ও নভেম্বরের চারবার। একটি ট্রাকে সাধারণত ৫০০ জনের জন্য পণ্য থাকে। একজন ক্রেতা সর্বাধিক দুই কেজি মসুর ডাল, দুই লিটার তেল ও এক কেজি চিনি কিনতে পারবেন।

    টিসিবি জানিয়েছে, ফ্যামিলি কার্ড চালুর পর ট্রাকসেল কার্যক্রম সীমিত করা হয়েছে। বিশেষ ট্রাকসেল রোজা ও ঈদকে কেন্দ্র করে সীমিত সময়ের জন্য। ভর্তুকি বাজেট সীমিত হওয়ায় নিয়মিত বিশেষ বিক্রি দেওয়া সম্ভব হচ্ছে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    মব সন্ত্রাসের অন্তর্বর্তীকাল, নির্বাচনের পর শান্তির প্রত্যাশা

    February 17, 2026
    বাংলাদেশ

    পরপর তিন সরকারকে শপথ পড়িয়ে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    February 17, 2026
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের কার্যক্রম শুরু

    February 17, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক January 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ November 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.