ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতৃত্বে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া বিরোধী দলের চিফ হুইপ হিসেবে নিয়োগ পান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সংসদীয় দলের প্রথম সভায় এই নেতৃত্ব সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে শিগগিরই ১১ দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে।

