Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Wed, Feb 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বেনাপোল বন্দর হয়ে দেশে এসেছে ২১০০ টন চাল
    বাংলাদেশ

    বেনাপোল বন্দর হয়ে দেশে এসেছে ২১০০ টন চাল

    মনিরুজ্জামানFebruary 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে গত ছয় দিনে ১৫টি চালানের মাধ্যমে ২ হাজার ১০০ মেট্রিক টন নন-বাসমতি মোটা চাল আমদানি করা হয়েছে। এই চালের সব চালান বন্দর থেকে ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইর্য়াডে প্রবেশ করেছে।

    আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ডিরেক্টর শামীম হোসেন। চাল আমদানির কাজ করছে হাজি মুসা করিম অ্যান্ড সন্স। এর ছাড়করণের দায়িত্বে রয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ভুঁইয়া এন্টারপ্রাইজ।

    বন্দর সূত্র জানায়, ২৭ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ছয় কার্যদিবসে মোট ১৫টি চালান দিয়ে এই পরিমাণ চাল দেশে এসেছে। এর আগের বছর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছিল ৬ হাজার ১২৮ মেট্রিক টন। চলতি বছরের ১৮ জানুয়ারি সরকার ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ মেট্রিক টন চাল আমদানের অনুমতি দিয়েছে। এই অনুমতির মেয়াদ ৩ মার্চ পর্যন্ত, যার মধ্যে সব চাল দেশে বাজারজাত করতে হবে।

    বেনাপোলের আমদানিকারক প্রতিষ্ঠান হাজি মুসা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, ভারত থেকে ছয় দিনে ৫৮টি ট্রাকে ২ হাজার ১০০ মেট্রিক টন মোটা চাল দেশে আনা হয়েছে। প্রতি কেজি চালের বন্দর পর্যন্ত আমদানি খরচ পড়েছে ৫০ টাকা। তিনি জানান, খোলা বাজারে এই চাল প্রতি কেজি ৫১ টাকায় বিক্রি হবে।

    ডিরেক্টর শামীম হোসেন আরও বলেন, বন্দর থেকে আমদানিকৃত চাল দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    মব সন্ত্রাসের অন্তর্বর্তীকাল, নির্বাচনের পর শান্তির প্রত্যাশা

    February 17, 2026
    বাংলাদেশ

    টিসিবি পণ্যের দামের বৈষম্য

    February 17, 2026
    বাংলাদেশ

    পরপর তিন সরকারকে শপথ পড়িয়ে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

    February 17, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক January 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ November 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.