Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, ফেব্রু. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইনশৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণে ডিসিদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক
    বাংলাদেশ

    আইনশৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণে ডিসিদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 21, 2026Updated:ফেব্রুয়ারি 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর ঢাকা-৬ আসন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসন এবং মাদক নির্মূল করতে সংশ্লিষ্ট ডিসিদের সঙ্গে আলোচনা সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

    শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

    বৈঠকে এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার, অবৈধ দখল উচ্ছেদ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল স্বাভাবিক রাখা এবং যানজট নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

    বৈঠকে উপস্থিত ছিলেন লালবাগ বিভাগের ডিসি ও ডিসি (ট্রাফিক), ওয়ারী বিভাগের ডিসি ও ডিসি (ট্রাফিক), কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা।

    প্রতিমন্ত্রী বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। এ লক্ষ্যে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

    তিনি জানান, ঢাকা-৬ আসনকে বাসযোগ্য ও নাগরিকবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয় সভা অব্যাহত থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ট্রাম্পের নতুন শুল্কের পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী?

    ফেব্রুয়ারি 21, 2026
    বাংলাদেশ

    আদাবরে চাঁদা না পেয়ে কারখানায় সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

    ফেব্রুয়ারি 21, 2026
    অর্থনীতি

    বিনিয়োগে স্থিতি আনতে অর্থনৈতিক সংস্কার প্রয়োজন

    ফেব্রুয়ারি 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.