Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, ফেব্রু. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিএনসিসির প্রধান নির্বাহীকে মশার উপদ্রব নিয়ন্ত্রণে লিগ্যাল নোটিশ
    বাংলাদেশ

    ডিএনসিসির প্রধান নির্বাহীকে মশার উপদ্রব নিয়ন্ত্রণে লিগ্যাল নোটিশ

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-কে মশার উপদ্রব নিয়ন্ত্রণ এবং কার্যকর মশা নিধনের ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি সরাসরি সংস্থার সচিব (এলজিআরডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

    নোটিশে সতর্ক করে বলা হয়েছে, সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে রিট দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার জজ কোর্টের আইনজীবী এইচ এম রাশদুল ইসলাম ডাকযোগে এই নোটিশ প্রেরণ করেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি মশা নিধনের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হয়, তবে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট পিটিশন দায়ের করা হবে।

    আইনজীবী রাশদুল ইসলাম নোটিশে জানান, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর মিরপুর-১-এর ‘ডি’ ব্লকে তিনি নিজে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘ চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়েছেন। তবে একই বছরের ৩১ অক্টোবর অ্যাডভোকেট জান্নাতি রেহানা (জয়া) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এই ঘটনায় উঠে এসেছে, ঢাকা উত্তর সিটি এলাকায় মশার অস্বাভাবিক ও বিপজ্জনক বিস্তার দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে।

    নোটিশে আরও বলা হয়েছে, এডিস ও কিউলেক্স প্রজাতির মশার অতিরিক্ত উপস্থিতির কারণে ডেঙ্গু এবং চিকনগুনিয়ার মতো রোগের প্রকোপ বেড়েছে। এটি নাগরিকদের জীবন ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা হিসেবে নয়, বরং তাদের বিধিবদ্ধ দায়িত্বে চরম গাফিলতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

    আইনি নোটিশে এই পরিস্থিতিকে সংবিধান-প্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘনের দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক নয়

    ফেব্রুয়ারি 22, 2026
    বাংলাদেশ

    আ. লীগের বিভিন্ন কার্যালয়ে নেতাকর্মী প্রবেশের নেপথ্যে রহস্য কী?

    ফেব্রুয়ারি 22, 2026
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত চালু হচ্ছে থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী

    ফেব্রুয়ারি 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.