Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, ফেব্রু. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের সঙ্গে নতুন অধ্যায়ে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন
    বাংলাদেশ

    বাংলাদেশের সঙ্গে নতুন অধ্যায়ে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় সূচনার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন আগ্রহভরে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

    সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

    মাইকেল মিলার বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি নির্ভরযোগ্য অংশীদার। তিনি উল্লেখ করেন, ইইউ দেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার, অন্যতম বড় বিনিয়োগকারী ও সহায়তা প্রদানকারী। একই সঙ্গে নতুন নির্বাচিত সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সহযোগী হিসেবেও ইইউ ভূমিকা রাখছে।

    তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়ে তারা সন্তুষ্ট। ইইউ-বাংলাদেশ সম্পর্ককে আরও বিস্তৃত ও শক্তিশালী করার লক্ষ্যে একটি নতুন অধ্যায় শুরু করতে তারা আগ্রহী।

    ‘নতুন অধ্যায়’ বলতে কী বোঝানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, আলোচনায় কোনো বিষয়ই বাদ যায়নি। দুই পক্ষের সম্পর্কের বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে উন্নয়ন সহযোগিতা, মানবিক সহায়তা ও অভিবাসনসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    অবৈধ অস্ত্র উদ্ধার: পুলিশে ২৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ

    ফেব্রুয়ারি 23, 2026
    বাংলাদেশ

    ‘ফ্যামিলি কার্ডের’ মতো ‘কৃষক কার্ড’ চালু করছে সরকার

    ফেব্রুয়ারি 23, 2026
    আইন আদালত

    দীর্ঘদিনের রিমান্ড ও বন্দিত্ব: ব্যারিস্টার সুমনের মুক্তির দাবি জোরালো হচ্ছে

    ফেব্রুয়ারি 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.