বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের ভোট আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের বরাতে জানা যায়, দুই আসনেই একই দিনে ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকেলে তফসিল ঘোষণা করা হবে।
এছাড়া উভয় আসনেই ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ রাখা হচ্ছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, বগুড়া-৬ আসনটি বিএনপি চেয়ারম্যানের পদত্যাগের কারণে শূন্য হয়। ফলে সেখানে উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে। অন্যদিকে, শেরপুর-৩ আসনে ভোটের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন বাতিল করা হয়েছিল। ওই আসনেও নতুন করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

