বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি প্রস্তাব তৈরি করে অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজ বুধবারই নতুন গভর্নর নিয়োগের বিষয়টি চূড়ান্ত হতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত মন্তব্য করা হচ্ছে না।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ দেশের আর্থিক নীতি নির্ধারণ ও ব্যাংকিং খাত তদারকির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এ পদে পরিবর্তন অর্থনীতি ও আর্থিক খাতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এখন নজর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্তের দিকে—আজই কি আসছে নতুন গভর্নরের নাম, সেটিই দেখার বিষয়।

