Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, ফেব্রু. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অন্যায়কারী যেই হোক তাকে প্রশ্রয় দেওয়া হবে না: ড. রেজা কিবরিয়া
    বাংলাদেশ

    অন্যায়কারী যেই হোক তাকে প্রশ্রয় দেওয়া হবে না: ড. রেজা কিবরিয়া

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া বলেছেন, বাংলাদেশের সব নাগরিককে সমান দৃষ্টিতে সেবা দিতে হবে। কোনো অন্যায়কারীর কাছে মাথা নত করবেন না। অন্যায়কারী যেই হোক তাকে প্রশ্রয় দেওয়া হবে না।

    এ সময় তিনি নবীগঞ্জ-বাহুবলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ অবকাঠামো উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন।

    বুধবার দুপুরে উপজেলার হলরুমে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. রেজা কিবরিয়া এসব কথা বলেন।

    উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, অফিসার ইনর্চাজ মোনায়েম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান, ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, সাদিকুর রহমান শিশু, নাদিম আহমেদ সুমন, নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এসআর চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

    মতবিনিময়কালে ড. রেজা কিবরিয়া বলেন, নবীগঞ্জ হাসপাতালে নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে। সেখানে ২৪ ঘণ্টা আনসার ও কমপক্ষে ১ জন পুলিশ সদস্যকে সার্বক্ষণিক ডিউটি করার নির্দেশনা দেন। এতে কর্মরত ডাক্তার, নার্সরা নিরাপদে স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করতে পারবে।

    তিনি আরও বলেন, এক্স-রে মেশিন আছে, টেকনিশিয়ান নেই, হাসপাতালে অনেক সমস্যা পরিলক্ষিত হয়েছে।

    ড. রেজা কিবরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নদীর উপর বাঁশের সাঁকো নিয়ে কথা বলেন। তিনি উপজেলা প্রকৌশলীকে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন রাস্তাঘাটের চিত্র, বাঁশের সাঁকোর স্থলে ব্রিজ নির্মাণের পরিকল্পনা তৈরি করে দেওয়ার জন্য নির্দেশ দেন।

    উপজেলার সব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের চেষ্টা করবেন বলেও জানান নবনির্বাচিত এমপি ড. রেজা কিবরিয়া।

    এর আগে সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ড. রেজা কিবরিয়া। এ সময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদসহ চিকিৎসক ও নার্সরা নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সংবিধান লঙ্ঘনের কারণে ড. ইউনূসকে আইনের আওতায় আনা উচিত: মাসুদ কামাল

    ফেব্রুয়ারি 25, 2026
    বাংলাদেশ

    গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দিলেন বিক্ষুব্ধ কর্মকর্তারা

    ফেব্রুয়ারি 25, 2026
    অর্থনীতি

    সরকারের অনেক কর্মসূচির অংশ হিসেবে এই পরিবর্তন: অর্থমন্ত্রী

    ফেব্রুয়ারি 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.