Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রবাসী কার্ড চালু ও বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর ঘোষণা
    বাংলাদেশ

    প্রবাসী কার্ড চালু ও বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর ঘোষণা

    মনিরুজ্জামানমার্চ 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পথে সরকার নতুন উদ্যোগ নিতে যাচ্ছে। প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। একই সঙ্গে বন্ধ হয়ে থাকা শ্রমবাজার আবার খুলতে একাধিক মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    গতকাল সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে। স্পেনে অবস্থানরত প্রায় ২৫ হাজার অনিয়মিত বাংলাদেশিকে বৈধতার আওতায় আনার দ্রুত সমাধান খোঁজা হচ্ছে।

    প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১৮০ দিনের একটি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব দেশে বর্তমানে কর্মী নিয়োগ স্থগিত রয়েছে, সেসব শ্রমবাজার পুনরায় চালুর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

    তিনি আরও বলেন, এ বিষয়ে একটি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশেই কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়কেও যুক্ত করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে এক মাসের মধ্যেই গণমাধ্যমকে অগ্রগতির তথ্য জানানো হবে।

    একই ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে। সরকার ভবিষ্যতেও এ স্থিতিশীলতা ধরে রাখতে চায়।

    পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি বলেন, সিলেট অঞ্চল তাঁর মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ জোন। এতে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ—এই চার জেলা অন্তর্ভুক্ত। সীমান্তবর্তী হওয়ায় প্রতিবছর উজান থেকে নেমে আসা পানিতে এ অঞ্চলে বন্যা দেখা দেয়। বন্যামুক্ত রাখা বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বাংলাদেশে হাইড্রোপনিক্স টেন্ট উৎপাদন করবে চীন

    মার্চ 1, 2026
    বাংলাদেশ

    নির্বাচন কমিশনের কোনো অবসর নেই: ইসি

    মার্চ 1, 2026
    বাংলাদেশ

    মধ্যপ্রাচ্যে ‘সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা’, ইরানের নাম এড়াল ঢাকা

    মার্চ 1, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.