Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করতে আইন লঙ্ঘন করেছে ড. ইউনূস
    বাংলাদেশ

    নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করতে আইন লঙ্ঘন করেছে ড. ইউনূস

    এফ. আর. ইমরানমার্চ 3, 2026Updated:মার্চ 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-কে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে দায়িত্ব ছাড়ার পরও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সুরক্ষা সুবিধা পাবেন।

    ১০ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত) মো. সাইফুল্লা পান্না এতে সই করেন। যদিও প্রজ্ঞাপনটি সম্প্রতি জনসমক্ষে আসে।

    প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতাবলে এ ঘোষণা দেওয়া হয়েছে।

    এ বিষয়ে যে সংশোধন আনা হয়েছে, তা ২০০৬ সালের ২৯ অক্টোবর জারি করা এসআরও নং ২৮৫-এর পরিবর্তন হিসেবে উল্লেখ করা হয়। পূর্বের আদেশ অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তাঁদের পদে কর্মবসানের তারিখ থেকে সর্বোচ্চ তিন মাস ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ মর্যাদা পেতেন। বিরোধীদলীয় নেতার ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত ছিল।

    নতুন সংশোধনের আলোকে ড. ইউনূস নিজের জন্য সময়সীমা বাড়িয়ে এক বছর নির্ধারণ করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে অন্যদের ক্ষেত্রে পূর্বের সময়সীমা অপরিবর্তিত রাখা হয়েছে।

    কিছু আইন বিশেষজ্ঞের মতে, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে আইন সংশোধন করা সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী হতে পারে। তাঁদের যুক্তি, যদি সময়সীমা সবার জন্য সমানভাবে বাড়ানো হতো, তবে সিদ্ধান্তটির যৌক্তিকতা নিয়ে বিতর্ক কম হতে পারত।

    কিন্তু কেবল একজন ব্যক্তির জন্য সুবিধা বৃদ্ধি—এটিকে তারা নৈতিক ও সাংবিধানিক প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করছেন।

    সমালোচকদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে ড. ইউনূস বিভিন্ন প্রশাসনিক সুবিধা নিয়েছেন। তাঁর বিরুদ্ধে থাকা কিছু মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে।

    এছাড়া, নিজের সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের সুদ মওকুফ, বিশ্ববিদ্যালয়ের নামকরণ ও রিক্রুটিং এজেন্সির লাইসেন্স গ্রহণ—এসব বিষয়ও আলোচনায় এসেছে। বিদায়ের আগে নিজ নিরাপত্তা সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত সেই বিতর্ককে আরো উসকে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    নিজেকে এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার সিদ্ধান্তটি প্রশাসনিক প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হয়েছে। তবে এর বৈধতা, নৈতিকতা এবং সাংবিধানিক সামঞ্জস্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনি অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    অভিনন্দনের বিজ্ঞাপন-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    মার্চ 3, 2026
    বাংলাদেশ

    শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫% ভাড়া ছাড়

    মার্চ 3, 2026
    শিক্ষা

    এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ছাত্রকে দেখানো হলো ছাত্রী!

    মার্চ 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.