Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সার্ক পুনঃজাগ্রত করতে পাকিস্তানের সহযোগিতা প্রত্যাশা ড. ইউনুসের
    আন্তর্জাতিক

    সার্ক পুনঃজাগ্রত করতে পাকিস্তানের সহযোগিতা প্রত্যাশা ড. ইউনুসের

    নাহিদসেপ্টেম্বর 26, 2024Updated:অক্টোবর 17, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষিণ এশিয়ার আঞ্চলিক দেশগুলোর মধ্যে একে অপরের সহযোগিতার সার্বজনীন প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত সংগঠন সার্ক’কে পুনরুজ্জীবিত করার জন্য পাকিস্তানের  সহযোগিতা চাইলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ড. মোহাম্মদ ইউনূস।

    সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

    সেসময়ে ড. ইউনূস পাকিস্তান সরকারের কাছে এই বিষয়ে সহযোগিতার হাত বাড়াতে আহ্বান করেন। সাক্ষাৎকালে দু’দেশের দুই রাষ্ট্র প্রধানের দ্বিপাক্ষিক সহযোগিতায় সংগঠনটি পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সকল বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য সার্ক পুনরুজ্জীবিত করা গুরুত্বপূর্ণ বলে জানান অধ্যাপক ড. ইউনূস। তবে এ বিষয়ে পাকিস্তানের সমর্থন আশা করেন তিনি।

    ড. মোহাম্মদ ইউনূসের এ উদ্যোগের প্রতি সমর্থন দেয়ার  প্রতিশ্রুতি ব্যক্ত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রস্তাব রাখেন যে- আঞ্চলিক প্ল্যাটফর্মটিকে ধাপে ধাপে পুনরুজ্জীবিত করার জন্য যেনো দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ উদ্যোগ নেয়।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সকল ধরণের সহযোগিতা বৃদ্ধি করতে উভয় দেশের পারস্পারিক সম্পর্কের মধ্যে একটি ‘নতুন অধ্যায়’ সূচনা করতে হবে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক পুনরুজ্জীবিত করা অত্যন্ত জরুরী।’

    বাংলাদেশে পোশাক শিল্পে ও চামড়া শিল্পে বিনিয়োগে পাকিস্তান আগ্রহী বলে মন্তব্য করেন শাহবাজ শরিফ। অধ্যাপক ড. ইউনুস বাংলাদেশ ও পাকিস্তানের জেন-জির মধ্যে পারস্পারিক কর্মসূচি বিনিময় ও সম্পর্কের প্রতিফলন ঘটানোর প্রস্তাব করেন।

    সাক্ষাৎকালে দুই নেতা পররাষ্ট্র সচিব মহলেও আলোচনা করেন এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পুনরায় যৌথ কমিশন গঠন করার বিষয়ে আগ্রহ প্রকাশ  করেন। আলোচনার একপর্যায়ে ব্যবসা ও বানিজ্যিক বিষয়েও অনেক কথোপকথোন হয় দুই নেতার মাঝে। এসময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধ থামানোর পথ খুঁজছে ইসরাইল

    মার্চ 10, 2026
    আন্তর্জাতিক

    সংকটের সময় দায়িত্ব নিয়ে অস্তিত্বের লড়াইয়ে ইরানের নতুন নেতা

    মার্চ 10, 2026
    বাংলাদেশ

    মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘিরে প্রবাসীদের সহায়তায় কন্ট্রোল রুম চালু

    মার্চ 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.