Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের নথি তলব
    বাংলাদেশ

    ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের নথি তলব

    মনিরুজ্জামানমার্চ 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিভিন্ন দুর্নীতির অভিযোগ ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। ব্যাংকটির চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    দুদক সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ অক্টোবর শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হয়। অভিযোগের পরিধি বড় এবং আর্থিক লেনদেনের অঙ্কও উল্লেখযোগ্য। অভিযোগে বলা হয়েছে, ব্যাংকের মাধ্যমে প্রায় ৮ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। এলসির মাধ্যমে জাহাজ ভাঙার নামে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কথাও উঠে এসেছে। পাশাপাশি শেল কোম্পানির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

    এই প্রেক্ষাপটে গত ২৬ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে শওকত আলী চৌধুরী, তার স্ত্রী তাসমিয়া আম্বারীন, মেয়ে জারা নামরিন এবং ছেলে মো. জারান আলী চৌধুরীর বিভিন্ন নথি চাওয়া হয়েছে। তাদের ব্যাংক হিসাবের তথ্য, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের অনুলিপি সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য বিভিন্ন ব্যাংক ও সরকারি দপ্তর থেকে চাওয়া হয়েছে।

    চিঠিতে আরও বলা হয়, তাদের ব্যক্তিগত নামে বা মালিকানাধীন এবং স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে কোনো ঋণ সুবিধা নেওয়া হয়ে থাকলে সেই ঋণের আবেদনপত্র, সংশ্লিষ্ট শাখার প্রস্তাব, অনুমোদনের নথি এবং ঋণ হিসাবের পূর্ণ বিবরণ জমা দিতে হবে। পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমসংক্রান্ত নথিও তলব করা হয়েছে। দুদকের ভাষ্য, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য এসব রেকর্ড পর্যালোচনা জরুরি। আগামী ১০ মার্চের মধ্যে তদন্ত কর্মকর্তার কাছে প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছে।

    উল্লেখ্য, গত বছরের ১৪ সেপ্টেম্বর শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে দুদকে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়ে। এর আগে ৩০ জুন তার ও পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), যা বাংলাদেশ ব্যাংক-এর নিয়ন্ত্রণাধীন আর্থিক গোয়েন্দা সংস্থা। অভিযোগের তদন্ত এখনো চলমান। সংশ্লিষ্ট নথি যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সকাল ৯টা থেকে ৯টা ৪০: সরকারি কর্মচারীদের দপ্তরে উপস্থিতি বাধ্যতামূলক

    মার্চ 4, 2026
    বাংলাদেশ

    ৬৫ বছরের ঊর্ধ্বে‌ চুক্তিভিত্তিক নিয়োগ পাঁচ সচিব

    মার্চ 4, 2026
    বাংলাদেশ

    ২ লাখ পুলিশের মতামতেই ঠিক হবে ইউনিফর্মের ভবিষ্যৎ

    মার্চ 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.