গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, বিচার শাখা-০৮ থেকে তিন মাস মেয়াদী ইন্টার্নশিপের ঘোষণা দেওয়া হয়েছে। ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ অনুযায়ী মোট ১২ জন প্রার্থীর জন্য এই সুযোগ থাকবে।
বিষয় ও যোগ্যতা: ইন্টার্নশিপে অংশগ্রহণের জন্য প্রার্থীর বিষয় ও যোগ্যতা নিম্নরূপ:
প্রযোজ্য বিষয়:
- আইন
- ভূমি ব্যবস্থাপনা
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
যোগ্যতা:
- প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন থাকতে হবে।
- পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবে, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
- স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।
- একজন প্রার্থী নীতিমালা অনুযায়ী একবারই ইন্টার্নশিপ করতে পারবেন।
- অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি সনদ দাখিল করতে হবে।
কর্ম এলাকা: নির্বাচিত ইন্টার্নদের নিম্নলিখিত জেলায় কাজ করতে হবে: বগুড়া, ঝিনাইদহ, নাটোর, যশোর, মাগুরা, কুষ্টিয়া, রাজশাহী, মেহেরপুর, পাবনা, ঢাকা ও চট্টগ্রাম।
ভাতা ও শর্তাবলি:
-
ইন্টার্নশিপ চলাকালীন প্রতি মাসে ১০,০০০ টাকা ভাতা দেওয়া হবে। অন্য কোনো সুবিধা বা ভাতা থাকবে না।
-
ইন্টার্নশিপ অবশ্যই বিভাগের নির্ধারিত সুপারভাইজারের তত্ত্বাবধানে সম্পন্ন করতে হবে।
-
ভাতা প্রাপ্তির জন্য মাসিক সুপারভাইজারের প্রত্যয়ন দাখিল করতে হবে।
-
ইন্টার্নশিপ চলাকালে কোনো চাকরির প্রত্যয়ন দেওয়া হবে না।
-
সফলভাবে সম্পন্ন হলে ইন্টার্নশিপ সনদ দেওয়া হবে, যা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে গণ্য হবে না।
-
ইন্টার্নশিপ শেষে বিভাগ বা কোনো সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের দাবি করা যাবে না।
-
নির্বাচিত প্রার্থীকে ঘোষণাপত্র ও চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে এবং সরকারি গোপনীয়তা সংক্রান্ত নিয়ম মেনে কাজ করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া:
- প্রাথমিক বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত, মৌখিক বা উভয় পরীক্ষায় অংশ নিতে হতে পারে।
- পরীক্ষার তারিখ ও সময় ইমেইল, ডাকযোগে বা মোবাইল ফোনে জানানো হবে।
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
আবেদন প্রক্রিয়া:
- আগ্রহী প্রার্থীরা আইন ও বিচার বিভাগের ওয়েবসাইট www.lawjusticediv.gov.bd থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণ করবেন।
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করে ১৮ মার্চ ২০২৬ বিকেল ৫টার মধ্যে ইমেইল section8@lawjusticediv.gov.bd-এ পাঠাতে হবে।
- সরাসরি বা অন্য মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
- মৌখিক পরীক্ষার সময় পূর্ণ আবেদনপত্রের মূল কপি, শিক্ষাগত সনদ, পরীক্ষায় অবতীর্ণতার প্রত্যয়নপত্র, চারিত্রিক সনদ/প্রশংসাপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ ও সাম্প্রতিক ৩ কপি রঙিন ছবি জমা দিতে হবে।
নির্বাচন ও ইন্টার্নশিপ সংক্রান্ত সব সিদ্ধান্ত আইন ও বিচার বিভাগের একান্ত এখতিয়ার।

