সরকার কৃষি ও শিল্প খাতের কর্মকাণ্ড আরও শক্তিশালী করতে নতুন উপদেষ্টা নিয়োগ দিয়েছে। আজ বুধবার দুপুরে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান কে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষি খাতের নীতি ও প্রকল্প সমন্বয় এবং উন্নয়নমূলক উদ্যোগ ত্বরান্বিত করাই তার মূল দায়িত্ব।
অন্যদিকে, দ্বিতীয় প্রজ্ঞাপনে রুহুল কবির রিজভী আহমেদ কে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিল্প খাতের নীতি নির্ধারণ, শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি এবং বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা হবে তার কাজের অন্যতম অংশ। সরকারের এ পদক্ষেপকে খাত দুটোর কার্যক্রম দ্রুততর ও ফলপ্রসূ করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

